সংবাদ

আলভারেজকে নিয়ে বার্সা-আতলেতিকো স্নায়ুযুদ্ধ তুঙ্গে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১০:৩২ এএম

আলভারেজকে নিয়ে বার্সা-আতলেতিকো স্নায়ুযুদ্ধ তুঙ্গে
ছবি: সংগৃহীত

হুলিয়ান আলভারেজকে দলে নিতে বার্সেলোনার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে আতলেতিকো মাদ্রিদ। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করলেও মাদ্রিদের ক্লাবটি সাফ জানিয়ে দিয়েছে, বার্সেলোনার কাছে তাকে বিক্রির সম্ভাবনা ‘শূন্য শতাংশ’।

বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা বুধবার এক ভিডিও বার্তায় আলভারেজকে কেনার আগ্রহ পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, আতলেতিকোর জন্য তাঁদের ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব এখনো টেবিলে রয়েছে এবং দলবদলের শেষ সময় পর্যন্ত তারা অপেক্ষা করতে রাজি। 

তবে লাপোর্তার এই মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে আতলেতিকো কর্তৃপক্ষ। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে ক্লাবটি জানিয়েছে, এটি কেবল অর্থের বিষয় নয়, বরং তাদের সম্মানের প্রশ্ন। এমনকি ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেলেও আলভারেজকে বার্সেলোনার কাছে বিক্রি করা হবে না বলে জানিয়েছেন ক্লাবটির প্রধান নির্বাহী মিগেল আনহেল গিল মারিন।

আলভারেজকে ঘিরে তৈরি হওয়া এই পরিস্থিতিতে ক্ষুব্ধ আতলেতিকো সমর্থকেরাও। গত রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে নামার সময় গ্যালারি থেকে দুয়োধ্বনি শুনতে হয় আলভারেজকে। ম্যাচ শেষে সতীর্থরা দর্শকদের অভিবাদন জানালেও আলভারেজ সরাসরি ড্রেসিংরুমে চলে যান, যা সমর্থকদের আরও ক্ষুব্ধ করে। অসুস্থতার কারণে বুধবার দলের অনুশীলনেও দেখা যায়নি ২৬ বছর বয়সী এই তারকাকে।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ডের দিকে নজর রাখছে ইংলিশ ক্লাব আর্সেনালও। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আলভারেজ স্পেনেই থাকতে আগ্রহী। ম্যানচেস্টার সিটি থেকে ২০২৪ সালে আতলেতিকোতে যোগ দেওয়া আলভারেজ এ পর্যন্ত ১০৭ ম্যাচে ৪৯টি গোল করেছেন।

আগামী ১ সেপ্টেম্বর শেষ হচ্ছে ইউরোপীয় ফুটবলের দলবদলের সময়সীমা। বার্সেলোনা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বললেও আতলেতিকোর কঠোর অবস্থানে আলভারেজের ন্যু ক্যাম্পে যাওয়ার স্বপ্ন আপাতত অনিশ্চিত।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

আলভারেজকে নিয়ে বার্সা-আতলেতিকো স্নায়ুযুদ্ধ তুঙ্গে

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত