দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি সংকট এবং লাগামহীন মূল্যস্ফীতি নিয়ে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদে দেওয়া বক্তব্যে তিনি সরকারের বিভিন্ন নীতির কঠোর সমালোচনা করেন।
রুমিন ফারহানা বলেন, "দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, তাতে ৬৪ জেলায় ৬৪ জন স্বরাষ্ট্রমন্ত্রী থাকলেও মন্দ হতো না।" তিনি অভিযোগ করেন, সংসদ চলাকালে আইনশৃঙ্খলা নিয়ে কথা বললে স্বরাষ্ট্রমন্ত্রী অধিকাংশ সময় ব্যঙ্গ বা বাকচাতুরীর মাধ্যমে আসল বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
জ্বালানি খাতের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের হাহাকারে জনজীবন অতিষ্ঠ। বিদ্যুৎ কখন আসে আর কখন যায়, তা সাধারণ মানুষ বুঝে উঠতে পারে না। ব্যঙ্গ করে তিনি বলেন, "গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’।" তেলের দাম বাড়ার ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে বলেও তিনি মন্তব্য করেন।
দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, "বাজারে এখন ৮০ টাকার নিচে কোনো সবজি খুঁজে পাওয়া যায় না। ডিম ও মিনিকেট চালের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে।" টিসিবির পণ্যের জন্য দীর্ঘ লাইন সাধারণ মানুষের চরম কষ্টের প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন।
কর্মসংস্থান ও শিল্প খাতের মন্দা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সরকার এক কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিলেও বাস্তবে ৬২ হাজারের বেশি মানুষ চাকরি হারিয়েছেন। এছাড়া ৯০০টিরও বেশি কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় নতুন সংকটের সৃষ্টি হয়েছে।
/

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন