সংবাদ

কার্টুন দেখানোর কথা বলে শিশু ধর্ষণ, গ্রেপ্তার ২

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৯:৩৮ এএম

কার্টুন দেখানোর কথা বলে শিশু ধর্ষণ, গ্রেপ্তার ২
রাণীনগর থানা। ছবি : সংগৃহীত

নওগাঁর রাণীনগরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার লোহাচুড়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ওই দিন রাতেই শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন।

গ্রেপ্তার হওয়া দুই কিশোর হলো উপজেলার লোহাচুড়া দক্ষিণপাড়া গ্রামের ইসতিয়াক (১৫) ও মারুফ (১৬)। ভুক্তভোগী শিশুটি বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শিশুটি প্রতিবেশী মারুফের বাড়িতে খেলাধুলা করতে যায়। সে সময় বাড়িতে বড় কেউ ছিল না। অভিযুক্ত ইসতিয়াক প্রথমে মোবাইল ফোনে কার্টুন দেখিয়ে শিশুটিকে প্রলোভন দেয় এবং পরে তাকে ধর্ষণ করে। শিশুটি চিৎকার করলে তার মুখ চেপে ধরা হয়। এরপর মারুফও তাকে ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার পরিবারকে জানালে রাতেই পুলিশে খবর দেওয়া হয়। রাণীনগর থানা-পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, মামলার পরপরই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির চিকিৎসা ও প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

কার্টুন দেখানোর কথা বলে শিশু ধর্ষণ, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর রাণীনগরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার লোহাচুড়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ওই দিন রাতেই শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন।

গ্রেপ্তার হওয়া দুই কিশোর হলো উপজেলার লোহাচুড়া দক্ষিণপাড়া গ্রামের ইসতিয়াক (১৫) ও মারুফ (১৬)। ভুক্তভোগী শিশুটি বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শিশুটি প্রতিবেশী মারুফের বাড়িতে খেলাধুলা করতে যায়। সে সময় বাড়িতে বড় কেউ ছিল না। অভিযুক্ত ইসতিয়াক প্রথমে মোবাইল ফোনে কার্টুন দেখিয়ে শিশুটিকে প্রলোভন দেয় এবং পরে তাকে ধর্ষণ করে। শিশুটি চিৎকার করলে তার মুখ চেপে ধরা হয়। এরপর মারুফও তাকে ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার পরিবারকে জানালে রাতেই পুলিশে খবর দেওয়া হয়। রাণীনগর থানা-পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, মামলার পরপরই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির চিকিৎসা ও প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত