সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। এ নিয়ে সিলেট বিভাগে চলতি বছর হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫১ জনে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে শুক্রবার (২৮ আগস্ট) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ৫ মাস ও ১১ মাস বয়সী দুই শিশু শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৯ মাস বয়সী এক শিশু ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এর আগের ২৪ ঘণ্টায়ও সিলেটে আরও দুই শিশুর মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৩৫৬ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ১৪০ জন শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ১১০ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। গত একদিনে নতুন করে আরও ১২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত মারা যাওয়া ১৫১ জনের মধ্যে ১০ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং বাকি ১৪১ জনের শরীরে হামের উপসর্গ ছিল। পরিস্থিতির ওপর স্বাস্থ্য বিভাগ নিবিড় নজরদারি রাখছে বলে জানানো হয়েছে।
\

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন