নতুন মৌলিক গান নিয়ে ব্যস্ত না থাকলেও গানের সঙ্গেই নিয়মিত আছেন নগরবাউল জেমস। মঞ্চে তার দাপট এখনও আগের মতোই। দেশে কিংবা বিদেশে—জেমসের কণ্ঠে প্রিয় গান শুনতে শ্রোতাদের উন্মাদনার কমতি নেই। সেই জনপ্রিয়তাকে সঙ্গী করে এবার দীর্ঘ দুই মাসের ইউরোপ সফরে রয়েছেন এই রকস্টার।
গত জুলাইয়ের শেষ
সপ্তাহে শুরু হয়েছে জেমসের ইউরোপ ট্যুর। ২৫ জুলাই লন্ডনে কনসার্টের মধ্য দিয়ে শুরু
হওয়া এই সফরে পর্তুগাল, সাইপ্রাস, ইতালি, ভেনিস ও সুইডেনসহ ইউরোপের বিভিন্ন দেশে গান
পরিবেশনের কথা রয়েছে তার।
এই সফরের অন্যতম
আকর্ষণ ছিল পর্তুগালে জেমসের প্রথম কনসার্ট। ২৬ জুলাই দেশটির রাজধানী লিসবনে আয়োজিত
কনসার্টে মঞ্চে ওঠেন নগরবাউল। সেখানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি সরাসরি জেমসের
গান উপভোগের সুযোগ পান।
তবে এবারের সফরের
সবচেয়ে আলোচিত আয়োজনগুলোর একটি হতে যাচ্ছে ইতালির রাজধানী রোমের কনসার্ট। দীর্ঘ এক
যুগ পর আবারও রোমের মঞ্চে গান গাইবেন জেমস। ১৬ আগস্ট রোমে অনুষ্ঠিত হবে এই বিশেষ কনসার্ট।
এরপর জেমসের ট্যুরের
দ্বিতীয় আয়োজন থাকছে জলের ওপর ভাসমান শহর হিসেবে পরিচিত ভেনিসে। ইউরোপ সফরের শেষ দিকের
একটি গুরুত্বপূর্ণ আয়োজন হবে সুইডেনে। আগামী ৫ সেপ্টেম্বর সুইডেনে কনসার্টে অংশ নেওয়ার
কথা রয়েছে তার।
জেমসের মুখপাত্র
ও নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, সফরের সব কটি কনসার্টই
স্থানীয় ইভেন্ট অর্গানাইজারদের উদ্যোগে আয়োজিত হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে আরও কনসার্টের
আভাসও পাওয়া গেছে। ফলে নির্ধারিত আয়োজনের সংখ্যা আরও বাড়তে পারে।
রবিন বলেন, ইউরোপসহ
বিশ্বের বিভিন্ন মহাদেশে ধারাবাহিক কনসার্ট করার অভিজ্ঞতা রয়েছে জেমসের। প্রতিটি সফরেই
দেখা গেছে, শুরুতে নির্ধারিত কনসার্টের সংখ্যা পরে দর্শক-শ্রোতাদের আগ্রহের কারণে বেড়েছে।
সংগীতপ্রেমীদের ভালোবাসার আহ্বানে সাড়া দিয়েই জেমস দেশ-বিদেশের মঞ্চে ছুটে যান। তাই
তার সফরে কনসার্টের সংখ্যা বেড়ে যাওয়া স্বাভাবিক বলেই মনে করেন তিনি।
নতুন গান প্রকাশে
আপাতত অনিয়মিত হলেও মঞ্চে জেমস যে এখনও সমান জনপ্রিয়, তার প্রমাণ মিলছে এবারের ইউরোপ
সফরেও। একের পর এক দেশে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে গানের মাধ্যমে যুক্ত হচ্ছেন এই
নগরবাউল। দীর্ঘ দুই মাসের এই সফরে ইউরোপের বিভিন্ন শহরের মঞ্চ মাতিয়ে শ্রোতাদের জন্য
তৈরি করছেন নতুন নতুন স্মৃতি।

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন