সংবাদ

নিরাপদেই দেশে ফিরছেন অপু, আটকা পড়েছেন তাসরিফ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৬:০১ পিএম

নিরাপদেই দেশে ফিরছেন অপু, আটকা পড়েছেন তাসরিফ

আকস্মিক বন্যা পাহাড়ধসে বিপর্যস্ত হিমালয়কন্যা নেপালে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে পাহাড়ি ঢল ভূমিধসের কারণে প্রাণহানির পাশাপাশি নিখোঁজ হয়েছেন বহু মানুষ।

এমন প্রাকৃতিক দুর্যোগের মাঝে নেপালে অবস্থানরত বাংলাদেশী অভিনয়শিল্পী জনপ্রিয় সংগীতশিল্পীদের নিরাপত্তা নিয়ে দেশের শোবিজ অঙ্গনে ভক্তদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

চলতি আগস্ট মাসের শুরু থেকে নেপালের মনোরম লোকেশনেশিকারনামের একটি সিনেমার শুটিং চলছিল। এই দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও নির্মাতা কামরুজ্জামান রোমান নিশ্চিত করেছেন যে শুটিং ইউনিটের সবাই সম্পূর্ণ নিরাপদে আছেন।

সিনেমাটিতে অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস, মুরতজা পলাশ, মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং পশ্চিমবঙ্গের খ্যাতনামা অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত শ্যাম ভট্টাচার্যসহ অনেকে।

বর্তমানে পোখারায় অবস্থানরত অপু বিশ্বাস জানিয়েছেন, তাদের শুটিং এলাকায় বন্যার সরাসরি প্রভাব না পড়লেও কাঠমান্ডু যাওয়ার মূল হাইওয়ে রাস্তাটি ভয়াবহভাবে বিপর্যস্ত হয়েছে। শুক্রবার নির্ধারিত ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তাদের। দেশে ফিরে সন্তানকে নিরাপদে বুকে জড়িয়ে ধরতে সবার কাছে দোয়া চেয়ে অপু বলেন, সবার ভালোবাসা উদ্বেগের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

অন্যদিকে, বন্ধুদের সঙ্গে নেপালে বেড়াতে গিয়ে আকস্মিক এই বন্যার কবলে পড়ে আটকা পড়েছেন জনপ্রিয় ব্যান্ডকুঁড়েঘর’-এর ভোকাল তাসরিফ খান।

এক ভিডিও বার্তায় নেপালের এই পরিস্থিতিকে ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্যোগ হিসেবে উল্লেখ করে তিনি জানান, নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় পাহাড়ের মাটি পাথরের বিশাল অংশ ধসে পড়ার পর যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

তাসরিফ বলেন, আমরা নিরাপদেই আছি, তবে যে রাস্তা দিয়ে দেশে ফিরব সেখানেও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। সরকারি যোগাযোগ পুরোপুরি বন্ধ থাকায় চাইলেও এই মুহূর্তে আমরা দেশে ফিরতে পারছি না। পরিস্থিতি স্বাভাবিক হলেই দেশের পথে রওনা দেবেন বলে আশা প্রকাশ করেছেন এই তরুণ সংগীতশিল্পী।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

নিরাপদেই দেশে ফিরছেন অপু, আটকা পড়েছেন তাসরিফ

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত