সংবাদ

সালমান-সঞ্জয় ফের একসঙ্গে

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৫:৫২ পিএম

সালমান-সঞ্জয় ফের একসঙ্গে

বড় পর্দায় আবারও একসঙ্গে দেখা যাবে বলিউডের দুই জনপ্রিয় তারকা সালমান খান ও সঞ্জয় দত্তকে। তবে এবার কোনো ভারতীয় সিনেমায় নয়, সৌদি আরবের অ্যাকশনধর্মী সিনেমা ‘সেভেন ডগস’-এ একসঙ্গে অভিনয় করেছেন তারা।

সিনেমাটি পরিচালনা করেছেন ‘বাডি-কপ’ ঘরানার সিনেমার জন্য পরিচিত পরিচালক জুটি আদিল এল আরবি ও বিলাল ফল্লাহ। সম্প্রতি সিনেমাটির প্রচার ঝলক প্রকাশ্যে এসেছে। সেখানে সালমান খান ও সঞ্জয় দত্তের উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের।

প্রচার ঝলকে সিনেমায় তাদের চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। তবে দুজনের উপস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, গল্পে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শুধু কয়েকটি দৃশ্যে অতিথি চরিত্রে নয়, বরং সিনেমার গুরুত্বপূর্ণ অংশজুড়েই তাদের দেখা যেতে পারে।

‘সেভেন ডগস’ একটি অ্যাকশনধর্মী ‘বাডি-কপ’ সিনেমা। এতে আঞ্চলিক ও আন্তর্জাতিক তারকাদের নিয়ে একটি অপরাধ চক্র ভেঙে ফেলার গল্প তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে প্রথমবারের মতো সৌদি আরবের সিনেমায় অভিনয় করেছেন ইতালিয়ান অভিনেত্রী মনিকা বেলুচ্চি। তার সঙ্গে আরও অভিনয় করেছেন মিসরের জনপ্রিয় দুই তারকা আহমেদ এজ ও করিম আবদেল আজিজ।

সালমান খান ও সঞ্জয় দত্তের বন্ধুত্ব ও পর্দার রসায়ন বলিউডে বেশ পুরোনো। এর আগে ‘সাজন’ (১৯৯১), ‘চল মেরে ভাই’ (২০০০) এবং ‘ইয়ে হ্যায় জলওয়া’ (২০০২) সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা।

এরপর দীর্ঘ বিরতির পর গত বছর এপি ঢিল্লোঁর ‘ওল্ড মানি’ গানের ভিডিওতে আবারও একসঙ্গে পর্দায় হাজির হন দুই তারকা। এবার ‘সেভেন ডগস’-এর মাধ্যমে তাদের জুটিকে আরও বড় পরিসরে দেখার সুযোগ পাবেন দর্শকরা।

আন্তর্জাতিক তারকাদের উপস্থিতি এবং অ্যাকশননির্ভর গল্পের কারণে ‘সেভেন ডগস’ নিয়ে ইতোমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে সালমান ও সঞ্জয়কে একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন তাদের ভক্তরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

সালমান-সঞ্জয় ফের একসঙ্গে

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত