সংবাদ

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০১:০১ পিএম

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ
ছবি : এআই

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আরএফএল গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ব্র্যান্ড বিভাগে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এই পদের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

যোগ্যতা ও অভিজ্ঞতা:

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে দেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ অথবা এমবিএ (মার্কেটিং) ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ২২ থেকে ৩০ বছরের মধ্যে। নারী ও পুরুষ উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বেতন ও কর্মস্থল:

নির্বাচিত প্রার্থীদের ঢাকায় নিয়োগ দেওয়া হবে। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়টি আলোচনার ভিত্তিতে নির্ধারণ করা হবে। এই পদে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের শেষ সময় আগামী ২২ সেপ্টেম্বর, ২০২৬।

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আরএফএল গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ব্র্যান্ড বিভাগে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এই পদের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

যোগ্যতা ও অভিজ্ঞতা:

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে দেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ অথবা এমবিএ (মার্কেটিং) ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ২২ থেকে ৩০ বছরের মধ্যে। নারী ও পুরুষ উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বেতন ও কর্মস্থল:

নির্বাচিত প্রার্থীদের ঢাকায় নিয়োগ দেওয়া হবে। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়টি আলোচনার ভিত্তিতে নির্ধারণ করা হবে। এই পদে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের শেষ সময় আগামী ২২ সেপ্টেম্বর, ২০২৬।

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত