প্রাতিষ্ঠানিক পরীক্ষার কারণে দীর্ঘ দেড় মাস অভিনয় থেকে দূরে ছিলেন এ প্রজন্মের অভিনেত্রী মাফতুহা জান্নাত জীম। পরীক্ষা শেষ হতেই আর বিশ্রামে যাননি তিনি। ফিরেছেন চেনা আঙিনায়, ব্যস্ত হয়ে পড়েছেন একের পর এক নাটকের শুটিংয়ে। চলতি আগস্ট মাসজুড়েই টানা শুটিংয়ের ব্যস্ততায় থাকবেন এই অভিনেত্রী।
জীম জানান, গত ৯
আগস্ট তার পরীক্ষা শেষ হয়েছে। পরদিন ১০ আগস্ট থেকেই পুরোদমে শুটিংয়ে ফিরেছেন তিনি।
পরীক্ষা শেষ হওয়ার পর বিশ্রামের সুযোগও পাননি। পরিচালকদের আগ্রহ এবং হাতে জমে থাকা
কাজের কারণে দ্রুতই সেটে ফিরতে হয়েছে তাকে।
চলতি মাসে জীমের
হাতে রয়েছে একাধিক নাটকের কাজ। আগস্টজুড়ে কোনো ছুটির সুযোগ নেই বললেই চলে। বিভিন্ন
লোকেশনে দিন-রাত এক করে টানা শুটিং করতে হবে তাকে।
অভিনয়ে ফিরেই সেলিম
রেজার পরিচালনায় ‘লুকোচুরি প্রেম’ নাটকের কাজ শেষ করেছেন জীম। এতে তার বিপরীতে অভিনয়
করেছেন সাদ সালমী নাওভী। এরপর আরও একটি নতুন নাটকের শুটিং শেষ করেছেন তিনি। পাশাপাশি
একটি ওভিসির কাজেও অংশ নিচ্ছেন।
আগামীকাল থেকে আরও
একটি নতুন নাটকের শুটিং শুরু করবেন এই অভিনেত্রী। প্রতিটি নাটকেই ভিন্ন ভিন্ন চরিত্রে
দেখা যাবে তাকে। তাই বিরতির পর কাজে ফিরেই বৈচিত্র্যময় চরিত্র নিয়ে দর্শকদের সামনে
হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন জীম।
জীম বলেন, “পড়াশোনার
জন্য দেড় মাস কাজে ফোকাস করতে পারিনি। পরীক্ষা শেষ হতেই বিশ্রাম না নিয়েই ফের কাজ শুরু
করেছি। একটানা কাজ করব। নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রতিনিয়ত
পরিশ্রম করছি। আশা করছি, একদিন সফল হবই।”
পড়াশোনার পাশাপাশি
অভিনয়েও নিজের জায়গা শক্ত করতে চান জীম। বিরতির পর নতুন উদ্যমে কাজে ফিরে সেই লক্ষ্যেই
এগিয়ে যাচ্ছেন তিনি।

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন