বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন বর্তমানে যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময় পার করছেন। স্টেজ শো, প্রবাসী বাঙালিদের বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন এবং নিজের জন্মদিন—সব মিলিয়ে আগামী অক্টোবর পর্যন্ত একের পর এক আয়োজনে অংশ নেবেন তিনি। আগামী ৫ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে এই শিল্পীর।
১৯৯৫ সালে প্রথমবার
স্টেজ শোতে গান গাওয়ার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন রিজিয়া পারভীন। সে সময় যুক্তরাষ্ট্রে
প্রথম সম্মানী হিসেবে পেয়েছিলেন ৫০০ ডলার। এরপর থেকে প্রায় প্রতিবছরই বিভিন্ন আয়োজনে
গান পরিবেশনের জন্য দেশটিতে যাওয়া-আসা রয়েছে তার। বিশেষ করে নিউইয়র্কে তার নিয়মিত স্টেজ
শো করার কারণে প্রবাসী বাঙালি শ্রোতাদের সঙ্গে তৈরি হয়েছে দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক।
সম্প্রতি নিউইয়র্কের
ওজন পার্কে আয়োজিত একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রিজিয়া পারভীন। আগামী ২৩ আগস্ট
নিউইয়র্কের কুইন্স প্যালেসে অনুষ্ঠিতব্য একটি আয়োজনে আবারও মঞ্চে উঠবেন তিনি। সেখানে
তার সঙ্গে গান করবেন কামরুজ্জামান বকুল ও ত্রিনিয়া। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নিউইয়র্কের
পরিচিত উপস্থাপিকা সোনিয়া।
আগামী ২০ সেপ্টেম্বর
মাওলানা ভাসানীকে নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানেও গান গাওয়ার কথা রয়েছে রিজিয়া পারভীনের।
পাশাপাশি সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আরও কয়েকটি স্টেজ শোতে অংশ নেবেন তিনি। ফলে আগামী
কয়েক মাস যুক্তরাষ্ট্রে বেশ ব্যস্তই কাটবে এই শিল্পীর।
এর মধ্যে আগামী
২০ আগস্ট রিজিয়া পারভীনের জন্মদিন। বিশেষ এই দিনটিকে ঘিরে নিউইয়র্কে তাকে নিয়ে কয়েকটি
ছোট আয়োজনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। জন্মদিনে প্রবাসী শ্রোতা-ভক্তদের ভালোবাসায় সিক্ত
হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।
রিজিয়া পারভীনের
জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো’, ‘প্রেমের নামে মিথ্যে
বলো না’, ‘সবার জীবনে প্রেম আসে’, ‘আকাশেতে লক্ষ তারা’, ‘তুমি সখা আমার বন্ধু লাগো’সহ
বেশ কিছু শ্রোতাপ্রিয় গান।
যুক্তরাষ্ট্রে নিয়মিত
গান পরিবেশন প্রসঙ্গে রিজিয়া পারভীন বলেন, “ত্রিশ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে,
বিশেষত নিউইয়র্কে আমার আসা-যাওয়া। যখনই এখানে আসি, বেশ কিছু অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ
হয়। চেষ্টা করি গানে গানে নিজের দেশকে, নিজের ভাষাকে তুলে ধরতে।”
জন্মদিনের আয়োজন
প্রসঙ্গে তিনি বলেন, “এবার যেহেতু জন্মদিনের সময়টা এখানেই আছি, তাই আমার জন্মদিনকে
ঘিরেও কিছু একটা আয়োজন করা হচ্ছে। আমি সবসময়ই কৃতজ্ঞ আমার গানের ভক্ত-শ্রোতাদের প্রতি।
তাদের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে আজও গানের ভুবনে নির্বিঘ্নে পথ চলছি। সবার দোয়া চাই।”
দীর্ঘ তিন দশকেরও
বেশি সময় ধরে গান নিয়ে পথচলা রিজিয়া পারভীন এখনও মঞ্চে সমান সাবলীল। প্রবাসের মাটিতে
বাংলা গান ও বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি শ্রোতাদের ভালোবাসায় নিজের গানের
পথচলা অব্যাহত রেখেছেন তিনি। অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রে ব্যস্ততা শেষে আগামী ৫
নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে তার।

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন