ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন–ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া এলাকার দলিলউদ্দিন মোল্লার ছেলে চয়ন (২৫), এনায়েতের ছেলে নয়ন (২৩) এবং আজগর শেখের ছেলে সিয়াম শেখ (২৪)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বন্ধু মিলে শনিবার বিকেলে মোটরসাইকেলে করে ভাঙ্গা গোলচত্বর এলাকায় ঘুরতে গিয়েছিলেন। ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বাকি দুজনকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তাদের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়। ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনায় নগরকান্দার লস্করদিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
/

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন