সংবাদ

তাহিরপুরে স্কুল ও কবরস্থানের পাশে অবৈধ বালু উত্তোলন

প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০১:৩২ পিএম

তাহিরপুরে স্কুল ও কবরস্থানের পাশে অবৈধ বালু উত্তোলন
ছবি : সংবাদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নে স্কুল, মাদ্রাসা ও কবরস্থানের গা ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে হুমকিতে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানসহ স্থানীয় একটি কবরস্থান। এই ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিমুলতলা মাদ্রাসা ও সংলগ্ন সূর্য্যেরটেক কবরস্থানের অতি নিকট থেকে দীর্ঘদিন ধরে বালু তুলছেন স্থানীয় মৃত আক্রম আলী কমান্ডারের ছেলে মো. হাবিবুর রহমান। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে মাটি ও বালু খুঁড়ে গভীর গর্ত তৈরি করায় বর্ষায় সেখানে পানি জমে মরণফাঁদে পরিণত হয়েছে। এতে বিদ্যালয়ে যাতায়াতকারী কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে।

এলাকাবাসীর অভিযোগ, কবরস্থান সংলগ্ন এলাকা থেকে বালু তোলায় যেকোনো সময় ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার নিষেধ করলেও অভিযুক্ত হাবিবুর রহমান বালু উত্তোলন বন্ধ করেননি। সর্বশেষ গত ২৭ জুলাই ২০২৬ তারিখে গ্রামবাসীর পক্ষে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি এসি ল্যান্ড বরাবর লিখিত অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. হাবিবুর রহমান বলেন, ‘বালু তোলার বিষয়টি সত্য। তবে আমি আমার রেকর্ডীয় জায়গা থেকেই বালু তুলে বিক্রি করছি। যে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, সে একটা পাগল।’

তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারুখ আলম শান্তনু বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমে মাত্র জানলাম। আমি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে (তহশিলদার) নির্দেশ দিয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

তাহিরপুরে স্কুল ও কবরস্থানের পাশে অবৈধ বালু উত্তোলন

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত