জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন (৫৫) নিহতের ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) র্যাব ও পুলিশ পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
নিহত রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি ওই উপজেলার সোনাকানিয়া গ্রামের ময়েজ উদ্দিন সরকারের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, চোখের চিকিৎসার জন্য গতকাল শনিবার ভোরে বগুড়া থেকে বাসযোগে রাজধানীর গাবতলী পৌঁছান রনজিনা পারভীন। সেখান থেকে একটি রিকশায় করে তিনি ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন। সকাল সাড়ে ছয়টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এ সময় তিনি রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পথচারীরা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরেবাংলা নগর থানা পুলিশ জানায়, এ ঘটনায় রোববার সকালে নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রধান সন্দেহভাজনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।
/

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন