সংবাদ

হিলি বন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ

চিত্ত ঘোষ, দিনাজপুর
চিত্ত ঘোষ, দিনাজপুর
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৩:২৯ পিএম

হিলি বন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ
ছবি : সংবাদ

ভারতের অভ্যন্তরীণ প্রশাসনিক জটিলতার কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্ত নিয়েছে। তবে বন্দর দিয়ে বাণিজ্য বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

শনিবার (২৯ আগস্ট) রাতে বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম শাহিন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মণ্ডল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি তাদের জানানো হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, ভারতের আমদানি-রপ্তানি ব্যবসায়ীদের কার্যনির্বাহী কমিটির যৌথ সভায় হিলি স্থলবন্দর নিয়ে আলোচনা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের তুলনায় হিলি বন্দর বিভিন্ন কারণে বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে। এই অবস্থায় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আজ ৩০ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হিলি বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম শাহিন মণ্ডল বলেন, ‘ভারতের অভ্যন্তরীণ কিছু প্রশাসনিক সমস্যার কারণে ওখানের ব্যবসায়ীরা বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তাদের সঙ্গে কথা বলছি। দীর্ঘ সময় বাণিজ্য বন্ধ থাকলে দুই দেশের ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন। আমরা আলোচনার মাধ্যমে দ্রুত এই সমস্যার সমাধান করে বন্দর সচল করার চেষ্টা করছি।’

এদিকে পণ্য পরিবহন বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার সচল রয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন চেকপোস্টের কর্মকর্তা। চিকিৎসা, ভ্রমণ বা ব্যবসা সংক্রান্ত বৈধ কাগজপত্র থাকলে যাত্রীরা আগের মতোই যাতায়াত করতে পারছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

হিলি বন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত