সংবাদ

রাজধানীতে দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৮:২০ এএম

রাজধানীতে দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় সোমবার (৩১ আগস্ট) দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, আগামী ৬ ঘণ্টায় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অফিস জানায়, সোমবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ সন্ধ্যায় ৬টা ১৮ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে সূর্যোদয় হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

রাজধানীতে দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় সোমবার (৩১ আগস্ট) দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, আগামী ৬ ঘণ্টায় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অফিস জানায়, সোমবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ সন্ধ্যায় ৬টা ১৮ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে সূর্যোদয় হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত