সংবাদ

৩৮ বছর পর ফিরছে কোল ট্রিকল; টম ক্রুজের সঙ্গী এবার অ্যান হ্যাথাওয়ে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:২৭ এএম

৩৮ বছর পর ফিরছে কোল ট্রিকল; টম ক্রুজের সঙ্গী এবার অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজ ও অ্যান হ্যাথাওয়ে। ছবি : সংগৃহীত

প্রায় চার দশক আগে কোল ট্রিকল চরিত্রে গতির রোমাঞ্চ ছড়িয়েছিলেন টম ক্রুজ। দীর্ঘ ৩৮ বছর পর আবারও সেই রেসিং ট্র্যাকে ফিরছেন এই হলিউড সুপারস্টার। ১৯৯০ সালের কালজয়ী রেসিং সিনেমা ‘ডেজ অব থান্ডার’-এর সিক্যুয়েলে দেখা যাবে তাকে। আর এবার তার বিপরীতে থাকছেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ও ছবি শেয়ার করে এই বড় খবরটি ভক্তদের জানিয়েছেন টম ক্রুজ নিজেই। ন্যাসকার রেসট্র্যাকে ধারণ করা সেই ভিডিওতে একটি হলুদ রেসিং কারের সামনে টম ও অ্যান হ্যাথাওয়েকে দেখা যায়। গাড়িটিতে লেখা ছিল–‘ডেজ অব থান্ডার, সামার ২০২৮’।

হলিউডভিত্তিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটি পরিচালনা করবেন জোনাথন লেভিন। এর আগে ‘ফিফটি-ফিফটি’ ও ‘লং শট’-এর মতো সিনেমা দিয়ে হাত পাকিয়েছেন তিনি। নতুন এই কিস্তিতে অ্যান হ্যাথাওয়েকে একজন রেসিং টিমের মালিক বা প্রকৌশলীর চরিত্রে দেখা যেতে পারে। ২০২৮ সালের ২ জুন সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

১৯৯০ সালে প্রয়াত টনি স্কট পরিচালিত মূল ‘ডেজ অব থান্ডার’ বিশ্বজুড়ে প্রায় ১৫ কোটি ডলার আয় করেছিল। ন্যাসকার সার্কিটের রোমাঞ্চকর লড়াই নিয়ে তৈরি এই সিনেমাটি টম ক্রুজের ক্যারিয়ারের অন্যতম মাইলফলক হিসেবে বিবেচিত।

বর্তমানে টম ক্রুজ ‘মিশন: ইম্পসিবল’ ও ‘টপ গান’-এর মতো ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যস্ত থাকলেও ধীরে ধীরে অন্যান্য বড় প্রকল্পে মনোযোগ দিচ্ছেন। অন্যদিকে অ্যান হ্যাথাওয়েও তার ক্যারিয়ারের ব্যস্ততম সময় পার করছেন। ‘প্রিন্সেস ডায়েরিজ থ্রি’ ও ‘দ্য ডেভিল ওয়েরস প্রাডা ২’-এর মতো ছবি রয়েছে তার হাতে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

৩৮ বছর পর ফিরছে কোল ট্রিকল; টম ক্রুজের সঙ্গী এবার অ্যান হ্যাথাওয়ে

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

প্রায় চার দশক আগে কোল ট্রিকল চরিত্রে গতির রোমাঞ্চ ছড়িয়েছিলেন টম ক্রুজ। দীর্ঘ ৩৮ বছর পর আবারও সেই রেসিং ট্র্যাকে ফিরছেন এই হলিউড সুপারস্টার। ১৯৯০ সালের কালজয়ী রেসিং সিনেমা ‘ডেজ অব থান্ডার’-এর সিক্যুয়েলে দেখা যাবে তাকে। আর এবার তার বিপরীতে থাকছেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ও ছবি শেয়ার করে এই বড় খবরটি ভক্তদের জানিয়েছেন টম ক্রুজ নিজেই। ন্যাসকার রেসট্র্যাকে ধারণ করা সেই ভিডিওতে একটি হলুদ রেসিং কারের সামনে টম ও অ্যান হ্যাথাওয়েকে দেখা যায়। গাড়িটিতে লেখা ছিল–‘ডেজ অব থান্ডার, সামার ২০২৮’।

হলিউডভিত্তিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটি পরিচালনা করবেন জোনাথন লেভিন। এর আগে ‘ফিফটি-ফিফটি’ ও ‘লং শট’-এর মতো সিনেমা দিয়ে হাত পাকিয়েছেন তিনি। নতুন এই কিস্তিতে অ্যান হ্যাথাওয়েকে একজন রেসিং টিমের মালিক বা প্রকৌশলীর চরিত্রে দেখা যেতে পারে। ২০২৮ সালের ২ জুন সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

১৯৯০ সালে প্রয়াত টনি স্কট পরিচালিত মূল ‘ডেজ অব থান্ডার’ বিশ্বজুড়ে প্রায় ১৫ কোটি ডলার আয় করেছিল। ন্যাসকার সার্কিটের রোমাঞ্চকর লড়াই নিয়ে তৈরি এই সিনেমাটি টম ক্রুজের ক্যারিয়ারের অন্যতম মাইলফলক হিসেবে বিবেচিত।

বর্তমানে টম ক্রুজ ‘মিশন: ইম্পসিবল’ ও ‘টপ গান’-এর মতো ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যস্ত থাকলেও ধীরে ধীরে অন্যান্য বড় প্রকল্পে মনোযোগ দিচ্ছেন। অন্যদিকে অ্যান হ্যাথাওয়েও তার ক্যারিয়ারের ব্যস্ততম সময় পার করছেন। ‘প্রিন্সেস ডায়েরিজ থ্রি’ ও ‘দ্য ডেভিল ওয়েরস প্রাডা ২’-এর মতো ছবি রয়েছে তার হাতে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত