মাগুরার আট বছরের শিশু আছিয়া আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় ডেথ রেফারেন্স ও আসামির আপিলের রায় সোমবার (৩১ আগস্ট) ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেবেন।
এর আগে গত ২৩ আগস্ট এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়। গত ২৫ আগস্ট রায় ঘোষণার দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রায় পিছিয়ে ৩১ আগস্ট দিন পুনর্নির্ধারণ করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ৫ মার্চ রমজানের ছুটিতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় আছিয়া। শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পর হত্যার চেষ্টা চালান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যায় আট বছর বয়সী আছিয়া। এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।
আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রম মাত্র ১৩ কার্যদিবসে শেষ হয়েছিল। গত বছরের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। মামলার বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়। পরবর্তী সময়ে নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি (ডেথ রেফারেন্স) হাইকোর্টে পাঠানো হয় এবং আসামি পক্ষ আপিল করেন। আজ সেই আপিল ও ডেথ রেফারেন্সের ওপর চূড়ান্ত রায় জানা যাবে।
/

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন