সংবাদ

খাগড়াছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১২:২৩ পিএম

খাগড়াছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
ছবি : সংবাদ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে খাগড়াছড়িতে শুরু হয়েছে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। সোমবার (৩১ আগস্ট) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুল ইসলাম, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মো. সরাফত হোসেন, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ।

জেলা প্রশাসন সূত্র জানায়, এই প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন থেকে শুরু করে মাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারছে। প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে রয়েছে নজরুলসংগীত, নজরুলের নির্বাচিত কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের সাহিত্য ও সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করা জরুরি। জাতীয় কবির মানবিক মূল্যবোধ ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিভিন্ন বয়স ও শিক্ষাস্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকায় এই প্রতিযোগিতা নজরুলচর্চাকে আরও গতিশীল করবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।

\ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত