গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ইয়াবাসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশ ফাঁড়ি ও স্টেশন মাস্টারের কক্ষে ভাঙচুর চালানো হয়। হামলাকারীদের বাধা দিতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
এ ঘটনায় হামলায় সরাসরি জড়িত তিন সন্ত্রাসী এবং ইয়াবাসহ আটক দুজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সোয়া পাঁচটার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন এটিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান। তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ আনিসুর (১৯) ও শিমলা (২২) নামের দুজনকে গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ। পরে তাদের পুলিশ ফাঁড়িতে নিয়ে রাখা হয়। এর কিছুক্ষণ পর রামদা, চাপাতি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত ফাঁড়িতে হামলা চালায়। এ সময় ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে ফাঁড়ি ও স্টেশন মাস্টারের ঘরের দরজা-জানালা ভাঙচুর করে আটক আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়।
জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে ৭ থেকে ৮ জনের একটি সন্ত্রাসী দল চাপাতি ও ধারালো অস্ত্র নিয়ে স্টেশনে প্রবেশ করে। তারা প্রথমে তার কক্ষের দরজা-জানালায় কোপ দিয়ে ভাঙচুর চালায় এবং পরে পুলিশ ফাঁড়িতে ইটপাটকেল ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
ঘটনার পর রেলওয়ে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে গাজীপুর সদর থানা-পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রেলওয়ে পুলিশ যৌথ অভিযান শুরু করে। বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হামলায় সরাসরি জড়িত শুভ আহমেদ (২০), মো. ইয়াছিন (২৬) ও ছানোয়ার হোসেন হৃদয়কে (২৩) গ্রেপ্তার করা হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ফারুক হোসেন জানান, হামলার ঘটনায় পৃথক মামলা হয়েছে। যৌথ অভিযানে গ্রেপ্তার তিন হামলাকারী এবং মাদক মামলায় গ্রেপ্তার অপর দুই আসামিসহ মোট পাঁচজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন