চা-বাগানের মানুষের মুখে মুখে প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকা এক পুরোনো লোকগান এবার নতুন সংগীতায়োজনে হাজির হয়েছে কোক স্টুডিও বাংলায়। সিজন ৪-এর চতুর্থ গান হিসেবে গতকাল রাত ৮টায় প্রকাশ পেয়েছে ‘মুল্লুক’।
গানটিতে উঠে এসেছে
চা-শ্রমিকদের শতবর্ষের ইতিহাস, নিজের মাটিতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা এবং পরিচয়ের সন্ধান।
লোকঐতিহ্য ও সমকালীন সংগীতের মেলবন্ধনে গানটিকে নতুনভাবে উপস্থাপন করেছে জনপ্রিয় ব্যান্ড
মেঘদল।
‘মুল্লুক’ তৈরি
হয়েছে ঐতিহ্যবাহী লোকগান ‘পিঞ্জরাকে পুষল ময়না’-র পঙ্ক্তি ও সুরকে ভিত্তি করে। এর
সঙ্গে যুক্ত হয়েছে চা-শ্রমিকদের জীবনসংগ্রাম এবং ঐতিহাসিক ‘মুল্লুক চলো আন্দোলন’-এর
স্মৃতি।
গানটির কথা ও সুর
করেছেন শিবু কুমার শীল। কণ্ঠ দিয়েছেন চা-শ্রমিক শিল্পী রনজু তাঁতি ও রঞ্জিত তাঁতি।
তাদের কণ্ঠের সঙ্গে মেঘদলের সমকালীন সংগীতধারা তৈরি করেছে ভিন্ন এক আবহ।
গানটিতে ব্যবহার
করা হয়েছে শ্রীমঙ্গলের ঢোলের ছন্দ। পাশাপাশি স্থানীয় শিল্পীদের অংশগ্রহণ গানটির সঙ্গে
চা-বাগানের মানুষের জীবন ও সংস্কৃতির যোগ আরও গভীর করেছে।
শতবর্ষ আগে চা-শ্রমিকদের
জীবনে নেমে আসা নানা সংগ্রাম ও নিজের মাটিতে ফেরার স্বপ্নকে নতুন সংগীতের ভাষায় তুলে
ধরা হয়েছে ‘মুল্লুক’-এ। নির্মাতাদের মতে, এটি শুধু একটি সম্প্রদায়ের ইতিহাস নয়; বরং
আপন ঠিকানা ও শিকড়ে ফিরে যাওয়ার চিরন্তন মানবিক আকাঙ্ক্ষার গল্প।
লোকসংগীতের শিকড়
ও আধুনিক সংগীতের সংমিশ্রণে ‘মুল্লুক’ নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছে হারিয়ে যেতে
বসা একটি সম্প্রদায়ের ইতিহাস, সংস্কৃতি ও আবেগের অনন্য কাহিনি।
কোক স্টুডিও বাংলার
অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে এখন শোনা যাচ্ছে
গানটি।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন