অমর নায়ক সালমান শাহকে ঘিরে নব্বইয়ের দশকে ছড়িয়ে পড়া উন্মাদনা, আবেগ ও ভক্তদের ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘লাভ ৯৬’। তরুণ নির্মাতা ইভান মল্লিক পরিচালিত সিনেমাটি আগামী ৪ সেপ্টেম্বর সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
নির্মাতা জানান,
সালমান শাহর মৃত্যুবার্ষিকী ৬ সেপ্টেম্বর। এর দুদিন আগে ৪ সেপ্টেম্বর মুক্তি দেওয়া
হবে সিনেমাটি। গত ১০ মে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে ‘লাভ
৯৬’।
রাইসা ফিল্মসের
ব্যানারে মো. জসিম উদ্দিনের প্রযোজনায় নির্মিত সিনেমাটির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে
নতুন জুটি আরিয়ান খান ও পূর্ণতার। এতে আরও অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল
মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডি জে সোহেল, রুবেল রানা ও সিমান্ত খন্দকার।
‘লাভ ৯৬’-এ তুলে
ধরা হয়েছে নব্বইয়ের দশকের নস্টালজিয়া। সাদাকালো টেলিভিশনে অনুষ্ঠান দেখা, ভিসিআর ভাড়া
করে সিনেমা দেখা, ভিউকার্ড কেনা, ক্যাসেট প্লেয়ারে গান শোনা কিংবা রেডিওতে পছন্দের
অনুষ্ঠানের জন্য অপেক্ষা—সেই সময়ের নানা স্মৃতি সিনেমাটির গল্পে উঠে এসেছে।
এর পাশাপাশি বাংলা
চলচ্চিত্রে সালমান শাহর আগমন, তার জনপ্রিয়তা এবং তাকে ঘিরে ভক্তদের আবেগও গল্পের গুরুত্বপূর্ণ
অংশ। সালমান শাহর আকস্মিক মৃত্যুর পর ভক্তদের মধ্যে যে শোক ও উন্মাদনা তৈরি হয়েছিল,
সেই সময়ের আবেগকে কেন্দ্র করেই এগিয়েছে সিনেমার গল্প।
নির্মাতা ইভান মল্লিক বলেন, ‘লাভ ৯৬’ পুরোপুরি রোমান্টিক ও অ্যাকশনধর্মী বাণিজ্যিক সিনেমা। দর্শকরা এতে টানটান উত্তেজনা পাবেন। সিনেমাটি দেখলে প্রত্যেক সালমান শাহভক্তই নিজের কোনো না কোনো অনুভূতিকে খুঁজে পাবেন বলে আশা করছি।’

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন