সংবাদ

মুক্তি পেল জায়েদ খানের ‘শিকারি’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৫:২৭ পিএম

মুক্তি পেল জায়েদ খানের ‘শিকারি’

চিত্রনায়ক জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’ মুক্তি পেয়েছে। সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিত্রায়িত এই মিউজিক ভিডিওটি টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছিল। ভিডিওটি প্রকাশের পর শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

মিউজিক ভিডিওর শুরুতেই স্পোর্টস বাইকে চড়ে ভিন্ন লুকে হাজির হয়েছেন জায়েদ খান। তার সঙ্গে দেখা গেছে দেশি-বিদেশি ছয়জন নারী মডেলকে।

ভিডিওটির বিভিন্ন দৃশ্যে কখনো সমুদ্রসৈকতে, কখনো জাহাজে আবার কখনো সমুদ্রের তীরঘেঁষা রাস্তায় দেখা গেছে জায়েদ খানকে। নাচ ও অভিনয়ের পাশাপাশি চিত্রায়ণেও রাখা হয়েছে বৈচিত্র্য। যুক্তরাষ্ট্রের বিভিন্ন মনোরম লোকেশনে ভিডিওটির শুটিং করা হয়েছে।

জায়েদ খান জানান, ‘শিকারি’ শুধু একটি মিউজিক ভিডিও নয়, এতে রয়েছে ফিল্মি আবেদন। তার দাবি, এটি আন্তর্জাতিক মানের একটি নির্মাণ।

বাংলাদেশি নির্মাতা বদরুদ্দৌজা সাগরের পরিচালনায় নির্মিত ভিডিওটিতে জায়েদ খানের সঙ্গে মডেল হয়েছেন ইয়াসমিন। এছাড়া যুক্তরাষ্ট্রের নিনা, মারিয়ানা, জুলিয়া, কারলা, কামিলা ও মিলানাকেও দেখা গেছে।

ভিডিওটির নির্মাণকাজে যুক্তরাষ্ট্রের একাধিক টেকনিশিয়ান অংশ নিয়েছেন। স্টেডিক্যাম অপারেটর হিসেবে কাজ করেছেন এনরিক ক্যামাচো।

‘শিকারি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সজীব ও রিমি। বড় বাজেটের এই মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক আকর্ষণীয় লোকেশনে। দেশি শিল্পী ও নির্মাণকর্মীদের পাশাপাশি আন্তর্জাতিক টেকনিশিয়ানদের অংশগ্রহণে ভিডিওটি দর্শকদের সামনে ভিন্ন মাত্রায় উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মুক্তি পেল জায়েদ খানের ‘শিকারি’

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত