সংবাদ

কুষ্টিয়া কোর্ট স্টেশনের সংস্কার শুরু ১৫ সেপ্টেম্বর

মিজানুর রহমান লাকী, কুষ্টিয়া
মিজানুর রহমান লাকী, কুষ্টিয়া
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ এএম

কুষ্টিয়া কোর্ট স্টেশনের সংস্কার শুরু ১৫ সেপ্টেম্বর
ছবি : সংবাদ

কুষ্টিয়ার ট্রেনযাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে চলেছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে কুষ্টিয়া কোর্ট স্টেশনের বর্ধিতকরণ ও প্ল্যাটফর্ম উঁচু করার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। নিচু প্ল্যাটফর্ম, সীমিত জায়গা এবং অবকাঠামোগত সংকটের কারণে দীর্ঘদিন ধরে এই স্টেশনের যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। বিশেষ করে বয়স্ক ও নারীদের জন্য নিচু প্ল্যাটফর্ম থেকে ট্রেনে ওঠা ছিল অত্যন্ত কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্টেশনটি পরিদর্শন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। পরিদর্শন শেষে তিনি জানান, স্টেশনের পূর্ব পাশের বইয়ের দোকানগুলো অপসারণের পর ১৫ সেপ্টেম্বর থেকে সংস্কার কাজের উদ্বোধন করা হবে। তিনি বলেন, ‘প্ল্যাটফর্মটি অন্তত ৩-৪ ফুট উঁচু করা প্রয়োজন। বর্তমানে ট্রেন প্ল্যাটফর্ম থেকে অনেক উঁচুতে থাকায় বৃদ্ধ ও শিশুরা ওঠানামা করতে পারছে না। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুত এই কাজ শেষ করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

রেলওয়ে সূত্রে জানা গেছে, স্টেশনটি আধুনিকায়নের জন্য এর আগে তিনবার টেন্ডার হলেও বিভিন্ন জটিলতায় কাজ শুরু করা যায়নি। তবে এরই মধ্যে স্টেশনের অভ্যন্তরীণ কিছু কাজ যেমন - রং করা, দরজা-জানালা ও গেট সংস্কারের কাজ শেষ হয়েছে। বর্তমানে মূল বর্ধিতকরণ ও প্ল্যাটফর্ম উঁচু করার বিষয়টি বইয়ের দোকান উচ্ছেদের ওপর নির্ভর করছে।

কুষ্টিয়া কোর্ট স্টেশনের রেলওয়ে ইনচার্জ ইতি আরা খাতুন জানান, টেন্ডারের শর্ত মেনে দ্রুত কাজ শেষ করা গেলে যাত্রীসেবায় দৃশ্যমান পরিবর্তন আসবে। প্ল্যাটফর্মের উচ্চতা বাড়লে এবং অবকাঠামো সম্প্রসারিত হলে ট্রেনে ওঠানামার ঝুঁকি অনেকটা কমে যাবে। ১৫ সেপ্টেম্বরের ঘোষিত কর্মসূচি বাস্তবায়িত হলে কুষ্টিয়াবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

কুষ্টিয়া কোর্ট স্টেশনের সংস্কার শুরু ১৫ সেপ্টেম্বর

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত