শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল নগরীতে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে ও সড়ক ভোগান্তি এড়াতে অভিযান পরিচালনা করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। অভিযানের সময় ফুটপাত দখল করে রাখা অবৈধ স্থাপনা ও মালামাল সরিয়ে দেওয়া হয়।
শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ফজলুল হক এভিনিউ, চকবাজার রোড ও টাউন হলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই অভিযান চালানো হয়। বিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযানে অংশ নেয়।
অভিযানকালে সড়কের শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে বিভিন্ন ব্যবসায়ী ও যানবাহন চালকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। ফুটপাত দখল করে পথচারীদের চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সতর্ক করে বিসিসি।
বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) রুম্পা শিকদার বলেন, "আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নগরবাসীর চলাচলে যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সে বিষয়টি বিবেচনা করেই আমাদের এই অভিযান পরিচালনা করা হয়েছে। পূজার সময় সড়কের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"
তিনি আরও জানান, পূজার সময় পুণ্যার্থী ও সাধারণ মানুষের চলাচল সহজ করতে বিসিসির পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
/

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন