সংবাদ

নিয়মবহির্ভূত সব বিষয়ই পরিচ্ছন্ন করবে সরকার: কৃষিমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পিএম

নিয়মবহির্ভূত সব বিষয়ই পরিচ্ছন্ন করবে সরকার: কৃষিমন্ত্রী
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করছেন কৃষিমন্ত্রী। ছবি : সংবাদ

দেশের প্রতিটি খাত ও প্রতিষ্ঠানে যেকোনো ধরনের নিয়মবহির্ভূত কার্যক্রমের বিরুদ্ধে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, পরিচ্ছন্নতা বলতে শুধু রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কার করা বোঝায় না; যেখানে যত নিয়মবহির্ভূত কর্মকাণ্ড রয়েছে, তা দূর করাই আসল পরিচ্ছন্নতা।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, "নিয়ম অনুযায়ী আমি এ হাসপাতালে আসার কথা না, কারণ আমি কৃষি খাতের দায়িত্বে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিটি বড় হাসপাতালে একটি করে তদারকি কমিটি গঠন করেছে। স্থানীয় সংসদীয় আসন ও বাড়ি এখানে হওয়ায় প্রটোকল অনুযায়ী আমাকে এই কমিটির সভাপতি করা হয়েছে।"

হাসপাতালের প্রশাসনিক শৃঙ্খলা ও মানোন্নয়ন নিয়ে মন্ত্রী আরও বলেন, হাসপাতালে এখনও কিছু অনিয়ম রয়েছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে, সব ধরনের অবৃঙ্খলা ও অনিয়মের বিরুদ্ধে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। কেবল ড্রেন বা নালা পরিষ্কারের মধ্যে এটি সীমাবদ্ধ থাকবে না। জনগণের প্রয়োজনে এবং দেশের স্বার্থে হাসপাতালটিকে একটি বিশ্বমানের সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য যৌথভাবে কাজ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মাছুম হাসান, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান এবং সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নিয়মবহির্ভূত সব বিষয়ই পরিচ্ছন্ন করবে সরকার: কৃষিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত