সংবাদ

বান্দরবানে জিপিএ-৫ পাওয়া ৯০ শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পিএম

বান্দরবানে জিপিএ-৫ পাওয়া ৯০ শিক্ষার্থীকে সংবর্ধনা
ছবি : সংবাদ

বান্দরবান পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৯০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বান্দরবান পৌরসভার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী।

বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা হীরামনি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। শিক্ষার মানোন্নয়নে সরকার বিভিন্ন ইতিবাচক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের আরও মনোযোগী হয়ে পড়াশোনা করার এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও কৃতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বান্দরবানে জিপিএ-৫ পাওয়া ৯০ শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বান্দরবান পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৯০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বান্দরবান পৌরসভার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী।

বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা হীরামনি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। শিক্ষার মানোন্নয়নে সরকার বিভিন্ন ইতিবাচক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের আরও মনোযোগী হয়ে পড়াশোনা করার এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও কৃতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত