সংবাদ

অসচ্ছল ও মেধাবীর মাঝে সহায়তার চেক বিতরণ

প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ এএম

অসচ্ছল ও মেধাবীর মাঝে সহায়তার চেক বিতরণ
নরসিংদীতে অসহায় পরিবার ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ছবি : সংবাদ

নরসিংদীতে অসচ্ছল, দুস্থ ব্যক্তি এবং মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদান দেওয়া হয়।

শনিবার বিকেলে জেলা পরিষদ কার্যালয়ে এ আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াহাব রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার। এ ছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী নূর-ই-ইলহাম, শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, চিনিশপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন মোল্লা, হিসাবরক্ষক রোমান মিয়া ও সার্ভেয়ার আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথিরা দুস্থ ও অসহায় ৭১ জনের হাতে মোট ৮ লাখ ৫০ হাজার টাকা এবং ১০ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর হাতে শিক্ষা সহায়তা বাবদ ১ লাখ ৪৫ হাজার টাকার চেক তুলে দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

অসচ্ছল ও মেধাবীর মাঝে সহায়তার চেক বিতরণ

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

নরসিংদীতে অসচ্ছল, দুস্থ ব্যক্তি এবং মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদান দেওয়া হয়।

শনিবার বিকেলে জেলা পরিষদ কার্যালয়ে এ আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াহাব রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার। এ ছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী নূর-ই-ইলহাম, শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, চিনিশপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন মোল্লা, হিসাবরক্ষক রোমান মিয়া ও সার্ভেয়ার আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথিরা দুস্থ ও অসহায় ৭১ জনের হাতে মোট ৮ লাখ ৫০ হাজার টাকা এবং ১০ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর হাতে শিক্ষা সহায়তা বাবদ ১ লাখ ৪৫ হাজার টাকার চেক তুলে দেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত