সংবাদ

শ্যামনগরে হাঁস-মুরগির ঘরে ১৭ ফুটের অজগর

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পিএম

শ্যামনগরে হাঁস-মুরগির ঘরে ১৭ ফুটের অজগর
ছবি : সংবাদ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন-সংলগ্ন বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর এলাকায় একটি হাঁস-মুরগির ঘর থেকে প্রায় ১৭ ফুট লম্বা একটি বিশালাকার অজগর উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে আতিয়ার রহমানের ছেলে মুক্তার গাজীর বাড়ি থেকে অজগরটি উদ্ধার করেন বন বিভাগ ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে ঢুকে মুক্তার গাজীর হাঁস-মুরগির ঘরে আশ্রয় নেয়। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ঘরের দরজা খুলে দিলে দুটি হাঁস ও একটি মুরগি বাইরে বের হয়ে এলেও বাকিগুলো আসছিল না। মুক্তার গাজীর স্ত্রী বিষয়টি দেখতে ঘরের ভেতর উঁকি দেন এবং বিশাল অজগরটি দেখে আতঙ্কে জ্ঞান হারান।

বাড়ির মালিক মুক্তার গাজী বলেন, ‘অজগরটি দেখে দ্রুত বন বিভাগ ও সিপিজি সদস্যদের খবর দিই। সাপটি ঘরে থাকা কয়েকটি হাঁস-মুরগি খেয়ে ফেলেছে।’

সিপিজি সদস্য আবুল হোসেন জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন এবং বন বিভাগের সহায়তায় দীর্ঘ চেষ্টার পর সাপটি নিরাপদে উদ্ধার করেন।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা এরফান উদ্দিন বলেন, সুন্দরবন থেকে খাবারের সন্ধানে সাপটি লোকালয়ে চলে আসতে পারে। উদ্ধার করা অজগরটি সুন্দরবনের গভীর বনে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে। লোকালয়ে বন্য প্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগকে জানানোর পরামর্শ দেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

শ্যামনগরে হাঁস-মুরগির ঘরে ১৭ ফুটের অজগর

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন-সংলগ্ন বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর এলাকায় একটি হাঁস-মুরগির ঘর থেকে প্রায় ১৭ ফুট লম্বা একটি বিশালাকার অজগর উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে আতিয়ার রহমানের ছেলে মুক্তার গাজীর বাড়ি থেকে অজগরটি উদ্ধার করেন বন বিভাগ ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে ঢুকে মুক্তার গাজীর হাঁস-মুরগির ঘরে আশ্রয় নেয়। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ঘরের দরজা খুলে দিলে দুটি হাঁস ও একটি মুরগি বাইরে বের হয়ে এলেও বাকিগুলো আসছিল না। মুক্তার গাজীর স্ত্রী বিষয়টি দেখতে ঘরের ভেতর উঁকি দেন এবং বিশাল অজগরটি দেখে আতঙ্কে জ্ঞান হারান।

বাড়ির মালিক মুক্তার গাজী বলেন, ‘অজগরটি দেখে দ্রুত বন বিভাগ ও সিপিজি সদস্যদের খবর দিই। সাপটি ঘরে থাকা কয়েকটি হাঁস-মুরগি খেয়ে ফেলেছে।’

সিপিজি সদস্য আবুল হোসেন জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন এবং বন বিভাগের সহায়তায় দীর্ঘ চেষ্টার পর সাপটি নিরাপদে উদ্ধার করেন।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা এরফান উদ্দিন বলেন, সুন্দরবন থেকে খাবারের সন্ধানে সাপটি লোকালয়ে চলে আসতে পারে। উদ্ধার করা অজগরটি সুন্দরবনের গভীর বনে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে। লোকালয়ে বন্য প্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগকে জানানোর পরামর্শ দেন তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত