সংবাদ

ঈশ্বরদীতে নিখোঁজের পর তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পিএম

ঈশ্বরদীতে নিখোঁজের পর তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ
ছবি : সংবাদ

পাবনার ঈশ্বরদী উপজেলায় মেহেদী হাসান আকিব (১৮) নামে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লালপুর এলাকায় তার মৃত্যু হয়।

নিহত আকিব উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া গ্রামের আনিসুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন বলে জানা গেছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান জানান, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে বাড়ি থেকে বের হওয়ার পর আকিব নিখোঁজ হন। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মুমূর্ষু অবস্থায় আকিবকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যান। ওসির দেওয়া তথ্যমতে, আকিবের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। রাজশাহী নেওয়ার পথে সকাল ১০টার দিকে নাটোরের লালপুর এলাকায় আকিবের মৃত্যু হয়। পরে স্বজনেরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।

আকিবের বাবা আনিসুর রহমান অভিযোগ করেন, তার ছেলেকে অমানুষিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ওসি মো. আসাদুর রহমান বলেন, ‘আকিবের শরীরে জখমের চিহ্ন পাওয়া গেছে। তবে ঠিক কোথায় এবং কারা তাকে নির্যাতন করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ঈশ্বরদীতে নিখোঁজের পর তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত