সংবাদ

গজারিয়ায় ওএমএস কার্যক্রমের উদ্বোধন

প্রতিনিধি, গজারিয়া (মুন্সিগঞ্জ)
প্রতিনিধি, গজারিয়া (মুন্সিগঞ্জ)
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম

গজারিয়ায় ওএমএস কার্যক্রমের উদ্বোধন
ছবি : সংবাদ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় খাদ্য অধিদপ্তর কর্তৃক গৃহীত ওএমএস (খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ভবেরচর প্রাইম হাসপাতালের বিপরীত পাশে ‘নয়ন স্টোর’-এ এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ (মুন্সিগঞ্জ সদর-গজারিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

প্রধান অতিথির বক্তব্যে মো. কামরুজ্জামান রতন ওএমএস কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, সাধারণ মানুষের মাঝে নিয়মতান্ত্রিক উপায়ে চাল ও আটা বিতরণ নিশ্চিত করতে হবে, যাতে প্রকৃত সুবিধাভোগীরা এই সরকারি সুবিধার আওতায় আসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির উম্মে হাফসা নাদিয়া। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য অধ্যাপক গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন এবং ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব নুরুল আমিন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

গজারিয়ায় ওএমএস কার্যক্রমের উদ্বোধন

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় খাদ্য অধিদপ্তর কর্তৃক গৃহীত ওএমএস (খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ভবেরচর প্রাইম হাসপাতালের বিপরীত পাশে ‘নয়ন স্টোর’-এ এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ (মুন্সিগঞ্জ সদর-গজারিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

প্রধান অতিথির বক্তব্যে মো. কামরুজ্জামান রতন ওএমএস কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, সাধারণ মানুষের মাঝে নিয়মতান্ত্রিক উপায়ে চাল ও আটা বিতরণ নিশ্চিত করতে হবে, যাতে প্রকৃত সুবিধাভোগীরা এই সরকারি সুবিধার আওতায় আসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির উম্মে হাফসা নাদিয়া। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য অধ্যাপক গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন এবং ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব নুরুল আমিন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত