সংবাদ

ফ্রি ডায়াবেটিস ক্যাম্পে নতুন পার্কের ঘোষণা সিসিক প্রশাসকের

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম

ফ্রি ডায়াবেটিস ক্যাম্পে নতুন পার্কের ঘোষণা সিসিক প্রশাসকের
ছবি : সংবাদ

সিলেট নগরে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ ও পর্যাপ্ত খোলা জায়গা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে কেবল ওষুধের ওপর নির্ভর করলে চলবে না; জীবনযাত্রায় পরিবর্তন আনা জরুরি। নিয়মিত শারীরিক পরিশ্রম ও হাঁটাচলার বিষয়টি মাথায় রেখেই সিসিক এসব পরিকল্পনা হাতে নিচ্ছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সিসিক প্রাঙ্গণে দিনব্যাপী এক ফ্রি ডায়াবেটিস শনাক্তকরণ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকী ও ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল এই ক্যাম্পের আয়োজন করে।

আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, নগরে একটি নতুন পার্ক নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে সিলেটের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আমরা চাই নগরবাসী যেন বুকভরে শ্বাস নেওয়ার এবং শরীরচর্চার সুযোগ পান।’

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে সিসিক প্রশাসক বলেন, ‘আমি নিজেও একজন ডায়াবেটিস রোগী। কর্মব্যস্ততার কারণে অনেক সময় নিয়ম মেনে চলা কঠিন হয়, তবে সুস্থ থাকতে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও হাঁটাচলার বিকল্প নেই।’ তিনি আরও বলেন, দেশে বর্তমানে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের মধ্যে ডায়াবেটিস উদ্বেগজনকভাবে বাড়ছে। তাই জনসচেতনতা তৈরিতে সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট রুহুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি মো. সিদ্দিকুর রহমান, বিকাশ কান্তি দাস, আব্দুল মুকিত এবং সিলেট ডায়াবেটিস হাসপাতালের যুগ্ম সাধারণ সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দনসহ আরও অনেকে। এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতাল এবং পৃষ্ঠপোষকতায় ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ফ্রি ডায়াবেটিস ক্যাম্পে নতুন পার্কের ঘোষণা সিসিক প্রশাসকের

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত