সংবাদ

মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে ঝরল প্রাণ

প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পিএম

মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে ঝরল প্রাণ
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে জুলেখা খাতুন (৪০) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী ফারুক আহমেদ আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বইলর কানহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুলেখা খাতুন জেলার ফুলবাড়িয়া উপজেলার আছিম এলাকার বাসিন্দা ফারুক আহমেদের স্ত্রী। নিহতের স্বামীর বড় ভাই মো. শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। পথে বইলর কানহর এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত জুলেখা খাতুনের গলায় থাকা ওড়না মোটরসাইকেলের পেছনের চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত ফারুক আহমেদকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এসআই আকরাম হোসেন জানান, পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই জুলেখা খাতুনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে ঝরল প্রাণ

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহের ত্রিশালে স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে জুলেখা খাতুন (৪০) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী ফারুক আহমেদ আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বইলর কানহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুলেখা খাতুন জেলার ফুলবাড়িয়া উপজেলার আছিম এলাকার বাসিন্দা ফারুক আহমেদের স্ত্রী। নিহতের স্বামীর বড় ভাই মো. শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। পথে বইলর কানহর এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত জুলেখা খাতুনের গলায় থাকা ওড়না মোটরসাইকেলের পেছনের চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত ফারুক আহমেদকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এসআই আকরাম হোসেন জানান, পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই জুলেখা খাতুনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত