সংবাদ

মায়ের সঙ্গে বাজারে যাওয়া হলো না ফারিয়ার

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম

মায়ের সঙ্গে বাজারে যাওয়া হলো না ফারিয়ার
ছবি : সংবাদ

চাঁদপুরের মতলব উত্তরে বেপরোয়া গতির একটি ট্রলির ধাক্কায় ফারিয়া নামের তিন বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছেংগারচর বাজারের সুরুজ প্লাজার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফারিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের প্রবাসী কাউসারের মেয়ে। পুলিশ ঘাতক ট্রলিটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মায়ের হাত ধরে ছেংগারচর বাজারে যাচ্ছিল শিশু ফারিয়া। রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় দ্রুতগতির একটি ট্রলি পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারিয়াকে মৃত ঘোষণা করেন।

একমাত্র সন্তানকে হারিয়ে মা এখন নির্বাক। প্রবাসী বাবার আদরের মেয়ের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মতলব উত্তর থানার পুলিশ জানায়, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানায় পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মায়ের সঙ্গে বাজারে যাওয়া হলো না ফারিয়ার

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চাঁদপুরের মতলব উত্তরে বেপরোয়া গতির একটি ট্রলির ধাক্কায় ফারিয়া নামের তিন বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছেংগারচর বাজারের সুরুজ প্লাজার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফারিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের প্রবাসী কাউসারের মেয়ে। পুলিশ ঘাতক ট্রলিটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মায়ের হাত ধরে ছেংগারচর বাজারে যাচ্ছিল শিশু ফারিয়া। রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় দ্রুতগতির একটি ট্রলি পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারিয়াকে মৃত ঘোষণা করেন।

একমাত্র সন্তানকে হারিয়ে মা এখন নির্বাক। প্রবাসী বাবার আদরের মেয়ের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মতলব উত্তর থানার পুলিশ জানায়, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানায় পুলিশ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত