সংবাদ

শরীয়তপুরে নিষি/দ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল, আটক ৬

প্রতিনিধি, শরীয়তপুর
প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম

শরীয়তপুরে নিষি/দ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল, আটক ৬
ছবি : সংগৃহীত

শরীয়তপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের পৃথক দুটি মিছিলের ঘটনা ঘটেছে। যুবলীগের মিছিলের পর অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) ও  রোববার (৬ সেপ্টেম্বর) সকালে এই মিছিলের ঘটনাগুলো ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা-শরীয়তপুর সড়কের কোটাপাড়া এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুর সদর উপজেলার তুলাশার ইউনিয়নের একটি সড়কে মিছিল করেন যুবলীগের নেতা-কর্মীরা।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলের মিছিলটির নেতৃত্ব দেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শরীয়তপুর সরকারি কলেজের সাবেক জিএস ইকবাল হোসেন ওরফে রতন। মিছিল শেষে তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। সেই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ অভিযানে নামে এবং ছয়জনকে আটক করে।

এদিকে, রোববার (৬ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবরের নেতৃত্বে কোটাপাড়া এলাকায় পৃথক মিছিল হয়। মিছিলে জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামানসহ অন্য নেতা-কর্মীরা অংশ নেন। ভিডিওতে তাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। মিছিলে নেতা-কর্মীরা শেখ হাসিনার দেশে ফেরা এবং কারাবন্দী আওয়ামী লীগ নেতাদের মুক্তির দাবি জানান।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম দুটি মিছিলের সত্যতা স্বীকার করে বলেন, ‘মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শনিবারের (৫ সেপ্টেম্বর) ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। রোববারের (৬ সেপ্টেম্বর) মিছিলের ভিডিও সংগ্রহ করে অংশগ্রহণকারীদের শনাক্তের চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুরে নিষি/দ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল, আটক ৬

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত