সংবাদ

ত্রিশালে পুলিশের জালে অটোরিকশা চোর চক্র

প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম

ত্রিশালে পুলিশের জালে অটোরিকশা চোর চক্র
ছবি : সংবাদ

ময়মনসিংহের ত্রিশালে বিশেষ অভিযান চালিয়ে একটি চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা ও ময়মনসিংহ শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেলের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল রোববার রাতে ধানিখোলা ইউনিয়নের দাসপাড়া এলাকায় অভিযান চালায়। সেখান থেকে প্রথমে আব্দুল আজিজ (৩৪) ও শাকিল আহমেদ (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার মধ্য বাড়েরা এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মো. আহাদ হোসাইন (২০) ও মো. আবুল হোসেন (৩২) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ।

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেল জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। চুরি ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ত্রিশালে পুলিশের জালে অটোরিকশা চোর চক্র

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহের ত্রিশালে বিশেষ অভিযান চালিয়ে একটি চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা ও ময়মনসিংহ শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেলের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল রোববার রাতে ধানিখোলা ইউনিয়নের দাসপাড়া এলাকায় অভিযান চালায়। সেখান থেকে প্রথমে আব্দুল আজিজ (৩৪) ও শাকিল আহমেদ (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার মধ্য বাড়েরা এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মো. আহাদ হোসাইন (২০) ও মো. আবুল হোসেন (৩২) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ।

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেল জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। চুরি ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত