কক্সবাজার শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৯০ হাজার ইয়াবা বড়ি এবং নগদ ৩৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। চাঞ্চল্যকর বিষয় হলো, যে বাড়িটি থেকে এই বিপুল মাদক ও টাকা উদ্ধার করা হয়েছে, সেটির মালিক পুলিশের একজন উপপরিদর্শক (এসআই)।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে শহরের উত্তর হাজীপাড়া এলাকার ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ ঘটনায় এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।
ডিএনসি সূত্রে জানা গেছে, যে বাড়িটিতে অভিযান চালানো হয়েছে সেটির মালিক এসআই শহীদুল্লাহ ওরফে শহীদ। তিনি বর্তমানে চট্টগ্রাম কোর্ট পুলিশে কর্মরত। গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি বিশেষ দল ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের ভেতর লুকিয়ে রাখা মাদকের বিশাল এই চালান ও বিপুল নগদ টাকা খুঁজে পায়।
আটক ব্যক্তিরা হলেন–টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আশিক মোমেন মেহেদী (২৩), তার স্ত্রী সাদিয়া ফারহানা (২৩) এবং সায়মন সরোয়ার (১৬)। তারা ওই বাড়িতে থেকে ইয়াবার কারবার চালাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক সোমেন মণ্ডল অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাড়ির মালিক ওই পুলিশ সদস্যের মাদক ব্যবসার সঙ্গে কোনো যোগসাজশ আছে কি না, তা আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। যদি তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়, তবে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও জানান, উদ্ধার হওয়া ইয়াবার উৎস ও এই চক্রের নেপথ্যে কারা আছে, তা উদ্ঘাটনে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন