সংবাদ

পরিবেশবান্ধব বাণিজ্য অর্থায়নে সিটি ব্যাংকের উদ্যোগ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

পরিবেশবান্ধব বাণিজ্য অর্থায়নে সিটি ব্যাংকের উদ্যোগ
শরিয়াহ-সম্মত অর্থায়নে আইটিএফসি-সিটি ব্যাংকের কৌশলগত বৈঠক

আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) সদস্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশনের (আইটিএফসি) শীর্ষ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে সিটি ব্যাংক।

সোমবার (৭ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আইটিএফসি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আদিব ইউসুফ আল আমা। সিটি ব্যাংকের পক্ষে নেতৃত্ব দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন।

সিটি ব্যাংক ২০১৯ সাল থেকে আইটিএফসির সঙ্গে একটি শক্তিশালী ও ফলপ্রসূ সম্পর্ক বজায় রেখেছে। বর্তমানে ব্যাংকটির আইটিএফসির সঙ্গে ৪ কোটি মার্কিন ডলারের একটি মুরাবাহা অর্থায়ন সুবিধা চালু আছে, যার মধ্যে ১ কোটি মার্কিন ডলারের একটি সিন্ডিকেটেড সুবিধা অন্তর্ভুক্ত। এই সুবিধা ব্যাংকের বাণিজ্য অর্থায়ন কার্যক্রমকে সহায়তা করে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বৈঠকে উভয় পক্ষ সিটি ব্যাংক ও আইটিএফসির মধ্যে কৌশলগত অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করেছে। রপ্তানি অর্থায়ন, পরিবেশবান্ধব অর্থায়ন ও ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃ-ওআইসি বাণিজ্য লেনদেন সম্প্রসারণের সম্ভাব্য ক্ষেত্রগুলো বিশেষভাবে আলোচিত হয়।

এই উচ্চ-পর্যায়ের বৈঠকটি শরিয়াহ-সম্মত বাণিজ্য অর্থায়ন সমাধান আরও সম্প্রসারণ, বাংলাদেশের প্রধান বাণিজ্য খাতগুলোকে সহায়তা এবং আন্তর্জাতিক বাণিজ্য সংযোগ প্রবল করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে সিটি ব্যাংক।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

পরিবেশবান্ধব বাণিজ্য অর্থায়নে সিটি ব্যাংকের উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) সদস্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশনের (আইটিএফসি) শীর্ষ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে সিটি ব্যাংক।

সোমবার (৭ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আইটিএফসি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আদিব ইউসুফ আল আমা। সিটি ব্যাংকের পক্ষে নেতৃত্ব দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন।

সিটি ব্যাংক ২০১৯ সাল থেকে আইটিএফসির সঙ্গে একটি শক্তিশালী ও ফলপ্রসূ সম্পর্ক বজায় রেখেছে। বর্তমানে ব্যাংকটির আইটিএফসির সঙ্গে ৪ কোটি মার্কিন ডলারের একটি মুরাবাহা অর্থায়ন সুবিধা চালু আছে, যার মধ্যে ১ কোটি মার্কিন ডলারের একটি সিন্ডিকেটেড সুবিধা অন্তর্ভুক্ত। এই সুবিধা ব্যাংকের বাণিজ্য অর্থায়ন কার্যক্রমকে সহায়তা করে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বৈঠকে উভয় পক্ষ সিটি ব্যাংক ও আইটিএফসির মধ্যে কৌশলগত অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করেছে। রপ্তানি অর্থায়ন, পরিবেশবান্ধব অর্থায়ন ও ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃ-ওআইসি বাণিজ্য লেনদেন সম্প্রসারণের সম্ভাব্য ক্ষেত্রগুলো বিশেষভাবে আলোচিত হয়।

এই উচ্চ-পর্যায়ের বৈঠকটি শরিয়াহ-সম্মত বাণিজ্য অর্থায়ন সমাধান আরও সম্প্রসারণ, বাংলাদেশের প্রধান বাণিজ্য খাতগুলোকে সহায়তা এবং আন্তর্জাতিক বাণিজ্য সংযোগ প্রবল করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে সিটি ব্যাংক।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত