সংবাদ

চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি গ্রেপ্তার

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ এএম

চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে মিরাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও উপজেলা তাঁতীলীগের সভাপতি মো. জামাল মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে উপজেলার নালমুখ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার একটি দল নালমুখ বাজার এলাকায় অভিযান চালিয়ে জামাল মিয়াকে গ্রেপ্তার করে। তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জামাল মিয়ার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ চুনারুঘাট থানায় একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা ও জননিরাপত্তার স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার জামাল মিয়া উপজেলার মিরাশী ইউনিয়নের বাসিন্দা। তাকে সোমবার (৭ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাটে মিরাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও উপজেলা তাঁতীলীগের সভাপতি মো. জামাল মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে উপজেলার নালমুখ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার একটি দল নালমুখ বাজার এলাকায় অভিযান চালিয়ে জামাল মিয়াকে গ্রেপ্তার করে। তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জামাল মিয়ার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ চুনারুঘাট থানায় একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা ও জননিরাপত্তার স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার জামাল মিয়া উপজেলার মিরাশী ইউনিয়নের বাসিন্দা। তাকে সোমবার (৭ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত