সংবাদ

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২


প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পিএম

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রিকশাচালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে পুলিশের ভুলতা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জসিম উদ্দিন।

নিহতরা হলেন- মৈকুলী এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে অটোরিকশাচালক রিফাত হোসেন (২০) এবং একই এলাকার বাসিন্দা যাত্রী শাহনাজ বেগম (৫৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, যাত্রী নিয়ে অটোরিকশাটি রূপসীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও এক যাত্রী মারা যান।

এ ঘটনায় শাওন (২৫) নামের অপর এক যাত্রীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইনচার্জ জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


রূপগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রিকশাচালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে পুলিশের ভুলতা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জসিম উদ্দিন।

নিহতরা হলেন- মৈকুলী এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে অটোরিকশাচালক রিফাত হোসেন (২০) এবং একই এলাকার বাসিন্দা যাত্রী শাহনাজ বেগম (৫৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, যাত্রী নিয়ে অটোরিকশাটি রূপসীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও এক যাত্রী মারা যান।

এ ঘটনায় শাওন (২৫) নামের অপর এক যাত্রীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইনচার্জ জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলার প্রক্রিয়া চলছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত