সংবাদ

ছাত্রদল কার্যালয়ে টাকা-টিভি 'চুরি', থানায় মামলা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ এএম

ছাত্রদল কার্যালয়ে টাকা-টিভি 'চুরি', থানায় মামলা
ছ‌বি: সংগৃ‌হিত

রাজধানীর শেরেবাংলানগর এলাকায় জাতীয়তাবাদী ছাত্রদলের একটি ওয়ার্ড কার্যালয়ের তালা ভেঙে নগদ আড়াই লাখের বেশি টাকা ও একটি নতুন এলইডি টিভি চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় রবিবার (৬ সেপ্টেম্বর) শেরেবাংলানগর থানায় মামলা দায়ের করেছেন ২৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য মো. নাইমুল হক (২৪)।
​মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলায় শেরেবাংলানগরের পারক মার্কেট এলাকার বাসিন্দা কাজী তৌহিদুজ্জামান রাজুকে (৪৮) প্রধান আসামি করা হয়েছে। এছাড়া তার সঙ্গে থাকা আরও কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি হিসেবে উল্লেখ করা হয়। শেরেবাংলানগর থানাধীন আগারগাঁও এলাকার কিশোলয় স্কুলের উত্তর পাশে ২৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কার্যালয়টি অবস্থিত। ৫ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৩টার দিকে অভিযুক্ত কাজী তৌহিদুজ্জামান রাজু ও তার সহযোগীরা কৌশলে কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরবর্তীতে তারা কার্যালয়ের ড্রয়ারে সংরক্ষিত নগদ ২ লাখ ৬০ হাজার টাকা এবং আনুমানিক ৭০ হাজার টাকা মূল্যের একটি নতুন এলইডি টিভি চুরি করেন।
​ঘটনার সময় প্রত্যক্ষদর্শী মাসুদ (২৪) ও মতি (৪৫) চুরির বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বাদী নাইমুল হককে বিষয়টি জানান। পরবর্তীতে ঘটনাটি যাচাই-বাছাই ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা শেষে ৬ সেপ্টেম্বর থানায় উপস্থিত হয়ে লিখিত এজাহার দায়ের করেন নাইমুল হক।
​মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলানগর থানা পুলিশ জানায়, এজাহারের ভিত্তিতে দণ্ডবিধির ৪৫৪ ও ৩৮০ ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে থানার উপ-পরিদর্শক মো. মোশাররফ হোসেনকে। আসামি গ্রেপ্তার ও চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ছাত্রদল কার্যালয়ে টাকা-টিভি 'চুরি', থানায় মামলা

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত