সংবাদ

ইসরাইলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা: ২ মরদেহ উদ্ধার

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ১২:৪০ পিএম

 ইসরাইলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা: ২ মরদেহ উদ্ধার

উত্তর ইসরায়েলের বন্দর নগরী হাইফায় ইরানের ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে একটি ভবন ধসে পড়ে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সোমবার (৬ এপ্রিল) কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস ও হোম ফ্রন্ট কমান্ড ওই ভবন থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে। ধ্বংসস্তূপের নিচে আরও দুইজন আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে; তাদের উদ্ধারে অভিযান এখনও চলমান রয়েছে।

রোববার রাতের পর সোমবার সকালেও মধ্য ইসরায়েল লক্ষ্য করে কয়েক দফায় নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ওয়াইনেট’ এর তথ্যমতে, অন্তত ১৫টি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এর ফলে তেল আবিবের একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে:

  • পেতাহ টিকভায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ৩৪ বছর বয়সি এক নারী গুরুতর আহত হয়েছেন।
  • মধ্য ইসরায়েলে সবশেষ হামলায় অন্তত দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইরান। আইআরজিসির নিজস্ব ওয়েবসাইট ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান তার পূর্ণ শক্তি দিয়ে নেতানিয়াহুকে হত্যার প্রচেষ্টা চালিয়ে যাবে।

ইরান ও ইসরায়েলের মধ্যে এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা আরও তীব্র হয়ে উঠেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

ইসরাইলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা: ২ মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত