সংবাদ

তারেক রহমানের দিল্লি সফর নিয়ে এখনও আসেনি নতুন আপডেট

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ এএম

তারেক রহমানের দিল্লি সফর নিয়ে এখনও আসেনি নতুন আপডেট
ছ‌বি: সংগৃ‌হিত

​বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফর নিয়ে নতুন করে কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আয়োজিত নিয়মিত দ্বিসাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
​নয়া দিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম ব্রিকস সম্মেলন। এতে সংগঠনের ১১টি সদস্য রাষ্ট্রসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের অংশ নেওয়ার কথা রয়েছে। ব্রিফিংকালে সাংবাদিকরা কোন কোন দেশের শীর্ষ নেতারা এই সম্মেলনে যোগ দিচ্ছেন তা জানতে চান।
বিশেষ করে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে আউটরিচ পর্বে আমন্ত্রিত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এতে অংশ নেবেন কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রশ্ন করা হয়। এই প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, "আমার কাছে কোনো হালনাগাদ তথ্য নেই।"
​গত ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি সরকার গঠনের পর পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল।
​তবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা দেখছেন না বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। গত শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, "এ নিয়ে কথাবার্তা চলছে। এখনো চূড়ান্ত হয়নি। নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে।"
তিনি আরও জানান, নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশন শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরলেই তার বহুল আলোচিত ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের দিল্লি সফর নিয়ে এখনও আসেনি নতুন আপডেট

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত