সংবাদ

গাইবান্ধায় বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ০৩:০১ পিএম

গাইবান্ধায় বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা
গাইবান্ধায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিমূলক সভা।। ছবি : সংবাদ

গাইবান্ধায় আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় নববর্ষ উদযাপনে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে—পহেলা বৈশাখের সকালে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাঙালি সংস্কৃতির নানা প্রদর্শনী।

এ ছাড়া নতুন প্রজন্মের কাছে হাজার বছরের ঐতিহ্য তুলে ধরতে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে। উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপনে জেলাজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও সভায় আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, "বাংলা নববর্ষ আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। সকল ভেদাভেদ ভুলে নতুন বছরকে বরণ করে নিতে জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। আমরা চাই একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে গাইবান্ধাবাসী পহেলা বৈশাখ উদযাপন করুক।"

সভায় বক্তারা নববর্ষের উৎসবকে কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে এর অন্তর্নিহিত চেতনা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

গাইবান্ধায় বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

গাইবান্ধায় আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় নববর্ষ উদযাপনে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে—পহেলা বৈশাখের সকালে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাঙালি সংস্কৃতির নানা প্রদর্শনী।

এ ছাড়া নতুন প্রজন্মের কাছে হাজার বছরের ঐতিহ্য তুলে ধরতে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে। উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপনে জেলাজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও সভায় আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, "বাংলা নববর্ষ আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। সকল ভেদাভেদ ভুলে নতুন বছরকে বরণ করে নিতে জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। আমরা চাই একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে গাইবান্ধাবাসী পহেলা বৈশাখ উদযাপন করুক।"

সভায় বক্তারা নববর্ষের উৎসবকে কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে এর অন্তর্নিহিত চেতনা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত