সংবাদ

বেরোবিতে পদোন্নতির দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৫:২৭ পিএম

বেরোবিতে পদোন্নতির দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পদোন্নতির দাবিতে প্রশাসনিক ভবনের সামনে কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি। (ছবি : সংবাদ)

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পদোন্নতিতে বৈষম্য ও হয়রানির অভিযোগে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তারা। বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ ফটকের সামনে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা এ কর্মসূচি পালন করেন।

আন্দোলনরত কর্মকর্তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা পদোন্নতির আবেদন জানালেও কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। উল্টো বিভিন্ন সময় তাঁদের হয়রানির শিকার হতে হয়েছে।

কর্মসূচিতে অংশ নিয়ে গণিত বিভাগের সহকারী রেজিস্ট্রার আনোয়ার হোসেন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে পদোন্নতির দাবি জানিয়ে আসছি। কিন্তু বারবার কেবল হয়রানির শিকার হয়েছি। দাবি আদায়ে বাধ্য হয়েই আমরা আজ কর্মবিরতি পালন করছি।’

একাডেমিক শাখার সহকারী কম্পিউটার প্রোগ্রামার মনজুরুল ইসলাম বলেন, ‘উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর বারবার আবেদন করেও আমাদের ন্যায্য দাবি মানা হয়নি। শহীদ আবু সাঈদের এই বিশ্ববিদ্যালয়ে কোনো বৈষম্য থাকুক, তা আমরা চাই না। দ্রুত দাবি মানা না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী বলেন, গত ৯ ও ১০ এপ্রিল পদোন্নতি বোর্ডের তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন নির্দেশনা আসায় আপাতত তা স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বেরোবিতে পদোন্নতির দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পদোন্নতিতে বৈষম্য ও হয়রানির অভিযোগে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তারা। বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ ফটকের সামনে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা এ কর্মসূচি পালন করেন।

আন্দোলনরত কর্মকর্তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা পদোন্নতির আবেদন জানালেও কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। উল্টো বিভিন্ন সময় তাঁদের হয়রানির শিকার হতে হয়েছে।

কর্মসূচিতে অংশ নিয়ে গণিত বিভাগের সহকারী রেজিস্ট্রার আনোয়ার হোসেন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে পদোন্নতির দাবি জানিয়ে আসছি। কিন্তু বারবার কেবল হয়রানির শিকার হয়েছি। দাবি আদায়ে বাধ্য হয়েই আমরা আজ কর্মবিরতি পালন করছি।’

একাডেমিক শাখার সহকারী কম্পিউটার প্রোগ্রামার মনজুরুল ইসলাম বলেন, ‘উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর বারবার আবেদন করেও আমাদের ন্যায্য দাবি মানা হয়নি। শহীদ আবু সাঈদের এই বিশ্ববিদ্যালয়ে কোনো বৈষম্য থাকুক, তা আমরা চাই না। দ্রুত দাবি মানা না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী বলেন, গত ৯ ও ১০ এপ্রিল পদোন্নতি বোর্ডের তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন নির্দেশনা আসায় আপাতত তা স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত