সংবাদ

ঝোড়ো হাওয়ায় ভিজিএফের চালবোঝাই দুই নৌকাডুবি

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:৪০ পিএম

ঝোড়ো হাওয়ায় ভিজিএফের চালবোঝাই দুই নৌকাডুবি
গাইবান্ধার বালাসীঘাটে ডুবে যাওয়া নৌকা থেকে চাল উদ্ধারের চেষ্টা করছেন স্থানীয়রা। ছবি : সংবাদ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় ঝোড়ো হাওয়ার কবলে পড়ে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চালবোঝাই দুটি নৌকা ডুবে গেছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল আটটার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বিপুল পরিমাণ চাল নদীতে তলিয়ে গেছে।

স্থানীয় ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে এরেন্ডাবাড়ী ইউনিয়নের দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য সরকারিভাবে ৪৬৭ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) চাল বরাদ্দ দেওয়া হয়। গতকাল বুধবার চালগুলো বালাসীঘাটে এনে রাখা হয়েছিল। আজ সকালে চালগুলো তিনটি নৌকায় করে ইউনিয়নে পাঠানোর প্রস্তুতি চলছিল।

সকাল আটটার দিকে হঠাৎ এলাকায় মুষলধারে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়। এ সময় বাতাস ও বৈরী আবহাওয়ার মুখে পড়ে চালবোঝাই দুটি নৌকা মাঝনদীতে ডুবে যায়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন, চরের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের কর্মীরা চাল উদ্ধারে কাজ শুরু করেন।

নৌকাডুবির বিষয়টি নিশ্চিত করে এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, ‘সকালে হঠাৎ শুরু হওয়া ঝোড়ো হাওয়ার কবলে পড়ে চালবোঝাই দুটি নৌকা ডুবে যায়। ঘটনার পর থেকেই চাল উদ্ধারের চেষ্টা চলছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ এবং ডুবে যাওয়া চাল উদ্ধারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ঈদের আগে দুস্থদের জন্য আসা সরকারি চাল নদীতে তলিয়ে যাওয়ায় স্থানীয় সুবিধাভোগীদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, চাল উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ঝোড়ো হাওয়ায় ভিজিএফের চালবোঝাই দুই নৌকাডুবি

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত