আওয়ামী লীগ আবারও রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছে- এমন দাবি করে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন সাবেক উপদেষ্টা ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহফুজ আলম। অন্তর্বর্তী সরকারের একাধিক ব্যর্থতা ও ভুল সিদ্ধান্তকে তিনি এর কারণ হিসেবে চিহ্নিত করেছেন।
মঙ্গলবার (১৯ মে) দেওয়া ওই স্ট্যাটাসে মাহফুজ লেখেন, ‘লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ইমান আবার ফেরত এসেছে।’
মাহফুজ আলম তার স্ট্যাটাসে আওয়ামী লীগের পুনরুত্থানের পেছনে ছয়টি কারণ তুলে ধরেছেন। প্রথমত, ২০২৪-কে ’৭১-এর বিরুদ্ধে দাঁড় করানো বিষয়ে লিখেছেন, ‘লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ’২৪ কে ’৭১-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধের শক্তি।’
দ্বিতীয়ত, আমলানির্ভরতা বিষয়ে লিখেছেন, ‘লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন অন্তর্বর্তী সরকার পলিটিকাল থেকে আমলাতান্ত্রিক হলো। যে কিচেন ক্যাবিনেটের অধিকাংশ লোকই ছিল জামাত-বিএনপি বা লীগের ছুপা দালাল।’
তৃতীয় কারণ হিসেবে ডানপন্থী উগ্রবাদ ও সংখ্যালঘু নির্যাতনে নীরবতার বিষয় তুলে ধরে বলেছেন, ‘লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন উগ্রবাদীরা মাজারে হামলা করেছে, মসজিদ থেকে ভিন্নমতাবলম্বীদের বের করে দিয়েছে। যেদিন হিন্দুদের ওপর নিপীড়ন নিয়ে “মজলুমগণ” চুপ ছিল।’
চতুর্থ কারণ হিসেবে ছাত্র আন্দোলনের বিপ্লবী সম্ভাবনা নষ্ট হওয়ার দিকে ইঙ্গিত করে লেখেন, ‘লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন ছাত্ররা বিপ্লবী সংগঠনে রূপ না নিয়ে লুম্পেন চরিত্রের ক্লাব আর মব-এ রূপ নিয়েছিল।’
পঞ্চমত, সংস্কার ও বিচারকে দরকষাকষির হাতিয়ার করা প্রসঙ্গে মাহফুজ লেখেন, ‘লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন নির্বাচনি বাটোয়ারার মাধ্যমে সংস্কার ও বিচারকে কম্প্রোমাইজ করা হল, বিএনপি-জামাতের বার্গেইনিং টুল বানানো হলো।’
ষষ্ঠ কারণ হিসেবে তিনি জুলাই ঘোষণাপত্রের প্রক্রিয়া দুর্বল হওয়ার দিকে ইঙ্গিত করেছেন। তিনি লিখেছেন, ‘লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন জুলাই ঘোষণাপত্র কিংবা সনদের প্রক্রিয়া তুলে দেয়া হইসিল আমলাতন্ত্র আর ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের হাতে।’
স্ট্যাটাসের শেষে তিনি কিছুটা বিদ্রূপাত্মক সুরে লেখেন, ‘লীগ ফিরত আসবে। কারণ, সব দোষ মাহফুজ আলমের। কি, রাগ করলা? পড়ো ইন্নালিল্লাহ!’
মাহফুজ আলমের এই পোস্টের এক দিন পর বুধবার (২০ মে) দুপুরে জবাব দেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন-
‘আওয়ামী লীগ ব্যাক করেনি। তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস।’ আসিফ নজরুলের এই সংক্ষিপ্ত কিন্তু তীক্ষ্ণ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।
সাবেক দুই উপদেষ্টার এসব স্ট্যাটাস ঘিরে ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। কেউ মাহফুজ আলমের বিশ্লেষণকে ‘সত্য ও সাহসী’ আখ্যা দিচ্ছেন, আবার কেউ তাকে ‘হতাশ ও বিভ্রান্ত’ বলে মন্তব্য করছেন।
আবার কেউ কেউ মাহফুজ আলমকে ‘আমলাতন্ত্রের কাছে হার মানা একজন বিপ্লবী’ আখ্যা দিয়ে সমালোচনা করেছেন।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন