সংবাদ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মাঠে বিজিবি

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:৩৯ পিএম

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মাঠে বিজিবি
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মাঠে বিজিবি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিয়ন্ত্রণ ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানী ও গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের।

বৃহস্পতিবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীর নিউমার্কেট এলাকা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল এবং গাজীপুর সিটি করপোরেশন ও গাজীপুর চৌরাস্তা এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

সরকারের নির্দেশনা অনুযায়ী, ঈদের সাত দিন পূর্ব থেকে ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত বিজিবি সদস্যরা এ দায়িত্ব পালন করবেন। এই সময়ে তারা গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত মোবাইল কোর্ট কার্যক্রমে সহায়তা করবেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদযাত্রায় সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদ উপলক্ষে সড়কে যানবাহনের চাপ বেড়ে যায়, যা প্রায়ই যানজট ও দুর্ঘটনার কারণ হয়। দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখা গেছে, বিজিবি মোতায়েন যানজট কমাতে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছেড়ে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ে। প্রায় দেড় কোটি মানুষ কয়েক দিনের ব্যবধানে ঢাকা ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যান। এই বিপুল সংখ্যক যাত্রীর চাপ সামাল দিতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন একা হিমশিম খায়। তাই বিজিবির মতো একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনীকে মাঠে নামানো হয়।

বিজিবি সদস্যরা ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা, মোবাইল কোর্ট পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা এবং যানজটপ্রবণ এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করেন। ভাড়া বৃদ্ধি, অতিরিক্ত যাত্রী বহন ও অন্যান্য অনিয়ম রোধেও তাদের ভূমিকা থাকে।

বিজিবি মোতায়েনের পাশাপাশি সড়ক ও জনপথ বিভাগ, বিআরটিএ ও পুলিশও ঈদযাত্রার প্রস্তুতি নিয়েছে। বিআরটিএ সদর দপ্তরে ২০ মে থেকে ৩১ মে পর্যন্ত ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলা রাখা হবে। সড়ক ও মহাসড়ক মনিটর করতে বিশেষ টিম কাজ করবে।

এ ছাড়া চালকদের মাদকমুক্ত রাখতে স্বাস্থ্য বিভাগের ১০টি মেডিকেল টিম ড্রাইভারদের ডোপ টেস্ট করবে। গাবতলী, সায়েদাবাদ ও মোহাখালী বাস টার্মিনালে নজরদারি টিম মোতায়েন থাকবে।

ঈদুল আজহাকে ঘিরে বাড়তি সতর্কতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে সাধারণের যাতায়াত ও কোরবানির পশুবাহী যান চলাচল নির্বিঘ্ন করতে এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মাঠে বিজিবি

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত