রাজধানীর কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (১০ সেটেম্বর) দুপুর থেকে টানা আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনে স্থানান্তর ও ভাল্ভ স্থাপনের কাজের কারণে এই সাময়িক বিঘ্ন ঘটবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
তিতাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ ও তালতলা মার্কেট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার আশপাশের সংলগ্ন এলাকাতেও এ সময়ে গ্যাসের চাপ কম থাকতে পারে।
তিতাস জানিয়েছে, শাহজাহানপুর রেলক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভাল্ভ স্থাপনের কাজ করা হবে। একই সঙ্গে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কারণে বিতরণ লাইন স্থানান্তরের কাজের টাই-ইন করা হবে।
নির্ধারিত সময়ে এসব কাজ সম্পন্ন করার জন্য আবাসিক ও বাণিজ্যিক–দুই শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগ বন্ধ রাখা হবে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
/

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন