সংবাদ

হাটহাজারীতে ট্যাংক দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম

হাটহাজারীতে ট্যাংক দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত
ছবি : সংবাদ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংকের দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে দুই সৈনিক নিহত এবং এক কর্মকর্তা গুরুতর আহত হন। আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।

এদিকে হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় দুই সেনা সদস্য নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন হাটহাজারী থেকে নির্বাচিত সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বুধবার এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহত সেনা কর্মকর্তার দ্রুত সুস্থতা কামনা করেন। 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

হাটহাজারীতে ট্যাংক দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংকের দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে দুই সৈনিক নিহত এবং এক কর্মকর্তা গুরুতর আহত হন। আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।

এদিকে হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় দুই সেনা সদস্য নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন হাটহাজারী থেকে নির্বাচিত সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বুধবার এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহত সেনা কর্মকর্তার দ্রুত সুস্থতা কামনা করেন। 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত