সুন্দরবনের আলী বান্দা পর্যটন কেন্দ্রে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে একটি বাঘ ঢুকে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাঘটি দেখে পর্যটনকেন্দ্রে অবস্থানরত তিন নিরস্ত্র বনরক্ষী ভীত ও প্রায় অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে শরণখোলা স্টেশন কর্মকর্তা, ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উচ্চশব্দের পটকা ফুটিয়ে প্রায় চার ঘণ্টা পর তাদের উদ্ধার করেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের আলী বান্দা পর্যটন কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আলিবান্দা টহল ফাঁড়িতে নিয়মিত কাজ করতে গিয়ে বনরক্ষীরা খোলা জায়গায় বাঘ দেখতে পেয়ে আতঙ্কিত হন। দুজন বনরক্ষী প্রাণ বাঁচাতে ওয়াচ টাওয়ারে উঠে যান এবং অন্যজন অফিসকক্ষে দরজা বন্ধ করে অবরুদ্ধ হন। তারা মুঠোফোনে উর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তা চান।
পরে শরণখোলা স্টেশন কর্মকর্তা বাবু বিপুলেশ্বর, ওয়াইল্ড টিমের আলম হাওলাদার ও ভিটিআরটির ১৫ সদস্য ঘটনাস্থলে গিয়ে পটকা ফুটিয়ে বাঘ তাড়ানোর চেষ্টা করেন। একপর্যায়ে বাঘটি নাইলনের বেষ্টনী ছিড়ে বনে চলে যায় বলে জানান আলম হাওলাদার।
নিরাপত্তা বেষ্টনী ভেদ করে পর্যটকদের চলাচলের রাস্তায় বাঘ ঢুকে পড়ায় আলী বান্দা পর্যটন কেন্দ্রের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, তিনি প্রশিক্ষণে চট্টগ্রামে আছেন। তবে পর্যটন কেন্দ্রের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন